1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প, বললেন ‘দারুণভাবে জিতছি’ রংপুরের তারাগঞ্জে জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার ২ শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রাথমিক শিক্ষক নিয়োগে নিয়োগপত্র ও পদায়ন আদেশ জারির অনুমোদন ফেব্রুয়ারির মধ্যে বিশ্বজুড়ে তাপপ্রবাহে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর শঙ্কা মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর-লুটপাট, জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৪৪.২৭ শতাংশ ৭৪ বছর বয়সে যমজ সন্তানের মা, কীভাবে সম্ভব হলো? ঢাকার কারাগারে ২৪ দিনে ১০ বন্দির মৃত্যু, চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তারাগঞ্জে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাশেদুল আহসান খান বাবু

রাজের সঙ্গে ভিডিও ফাঁস, পাল্টা যে ব্যবস্থা নিচ্ছেন সুনেরাহ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ১৪৫ জন দেখেছেন

ঢাকাই সিনেমার অভিনেতা শরিফুল রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছবি ও ভিডিও ফাঁসের ঘটনায় নাম উল্লেখ না করে চিত্রনায়িকা পরীমনিকে দোষারোপ করেছেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। এ ঘটনায় পাল্টা ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ নিচ্ছেন এ অভিনেত্রী।

মঙ্গলবার দুপুর ১টার দিকে গণমাধ্যমের সঙ্গে তিনি কথা বলেন। অভিনেত্রী বলেন, ‘আমি ইতোমধ্যে কথা বলেছি। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নিচ্ছি। রিলেশন যাই-ই হোক, একজনের ফোন নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে যদি কেউ এমনটা করে, সেটা ঠিক নয়।

তিনি আরও বলেন, রাজই যদি জানায় ছবি ও ভিডিও পরীমনি ফাঁস করেছে, তাহলে কী হবে?

এর আগে সোমবার দিবাগত রাত দেড়টার দিকে শরিফুল রাজের অ্যাকাউন্ট থেকে ছবি ও ভিডিও প্রকাশের ঘটনার কিছুক্ষণ পর রাত ৩টা ১০ মিনিটের দিকে এ ঘটনায় এক প্রতিক্রিয়া জানান সুনেরাহ।

এ অভিনেত্রী ফেসবুক ভেরিফায়েড প্রোফাইলে দেওয়া প্রতিক্রিয়া স্ট্যাটাসে আইনি ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করেন। তবে কোনো ব্যক্তি বা কাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন, তা উল্লেখ ছিল না। এ কারণে তার কাছে এ ব্যাপারে জানতে চাওয়া হলে বলেন, ‘যারা ছবি ও ভিডিওগুলো ডাউনলোড করে ছড়িয়ে দিচ্ছে এবং হেনস্তা করছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় ফেসবুক স্ট্যাটাসে আকার-ইঙ্গিতে পরীমনিকে দোষারোপ করেছেন সুনেরাহ। পরীমনির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন কিনা জানতে চাইলে সুনেরাহ বলেন, ‘না, সেরকম কোনো চিন্তা না। রাজ আমার এতটাই ভালো বন্ধু, সে আসলেই আমার বেস্ট ফ্রেন্ড ছিল। ওর বিয়ের পর কোনো ধরনের যোগাযোগ ছিল না। আমরা সবাই অবশ্যই এটা চাই—জীবনে অনেক সুখী থাকুক সে। মাঝে একবার কথা হয়েছিল, ওর সন্তানকে দেখতে যাওয়ার ব্যাপারে। দ্বিতীয়বার হয়তো কাজ নিয়ে টুকটাক কথা, এরপর কাজে ডাবিংয়ের সময় একটা সেলফি তোলা। সেলফিটাও শুধু ওর (শরিফুল রাজ) সঙ্গে না, সেখানে উপস্থিত সবার সঙ্গে ছিল।’

 

শরিফুল রাজের জীবনসঙ্গী পরীমনি প্রসঙ্গে সুনেরাহ বলেন, ‘একজন মানুষের জীবনসঙ্গী কেমন, এমন হলে রাজ তো কাজও করতে পারবে না। কিছুক্ষণ আগেই রাজের সঙ্গে কথা হয়েছে আমার। বললাম, দোস্ত এটা কেমন কথা, এসব কী হচ্ছে। তোর তো কথা বলতে হবে। তোর আশপাশের সবাই বিষয়টি ফেস করছে। ও (শরিফুল রাজ) অবশ্য পরে এ ব্যাপারে কথা বলবে বলে জানিয়েছেএ ঘটনায় ফেসবুক স্ট্যাটাসে আকার-ইঙ্গিতে পরীমনিকে দোষারোপ করেছেন সুনেরাহ। পরীমনির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন কিনা জানতে চাইলে সুনেরাহ বলেন, ‘না, সেরকম কোনো চিন্তা না। রাজ আমার এতটাই ভালো বন্ধু, সে আসলেই আমার বেস্ট ফ্রেন্ড ছিল। ওর বিয়ের পর কোনো ধরনের যোগাযোগ ছিল না। আমরা সবাই অবশ্যই এটা চাই—জীবনে অনেক সুখী থাকুক সে। মাঝে একবার কথা হয়েছিল, ওর সন্তানকে দেখতে যাওয়ার ব্যাপারে। দ্বিতীয়বার হয়তো কাজ নিয়ে টুকটাক কথা, এরপর কাজে ডাবিংয়ের সময় একটা সেলফি তোলা। সেলফিটাও শুধু ওর (শরিফুল রাজ) সঙ্গে না, সেখানে উপস্থিত সবার সঙ্গে ছিল।

শরিফুল রাজের জীবনসঙ্গী পরীমনি প্রসঙ্গে সুনেরাহ বলেন, ‘একজন মানুষের জীবনসঙ্গী কেমন, এমন হলে রাজ তো কাজও করতে পারবে না। কিছুক্ষণ আগেই রাজের সঙ্গে কথা হয়েছে আমার। বললাম, দোস্ত এটা কেমন কথা, এসব কী হচ্ছে। তোর তো কথা বলতে হবে। তোর আশপাশের সবাই বিষয়টি ফেস করছে। ও (শরিফুল রাজ) অবশ্য পরে এ ব্যাপারে কথা বলবে বলে জানিয়েছে।

আমার কথা বাদই দিলাম। আমি তো জানি আমি ভুল কিছু করিনি। এমনটা হলে আমি আপনাদের সঙ্গে কথাও বলতাম না। পাঁচ বছর আগের ফ্রেন্ডদের ক্যাজ্যুয়াল একটি ভিডিও নিয়ে কেউ যদি এমনটা করে, তাহলে সেটা খুবই দুঃখের এবং একইসঙ্গে ফানি। সে (পরীমণি) হয়তো দেখতে গিয়েছিল আমার সঙ্গে ওর (শরিফুল রাজ) কিছু আছে কিনা, দেখেছে কিছু নেই; রাগ ঝাড়তে হয়তো এটা করেছে। যেটা আসলে একজন সুস্থ মানুষের কাজ না’ বলেও যোগ করেন ‘ন ডরাই’ সিনেমার অভিনেত্রী সুনেরাহ।

এ অভিনেত্রী ফেসবুক স্ট্যাটাসে আরও দাবি করেছেন, ছবি ও ভিডিও প্রকাশের ঘটনায় শরিফুল রাজের অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে। অভিনেতার সঙ্গে কথা বললে এ ব্যাপারে তিনি কী বলেছেন জানতে চাইলে সুনেরাহ বলেন, ‘নাহ্। আইডি হ্যাকড হয়নি। ওর ফোন নিয়ে করা হয়েছে এসব।’

এদিকে এ ব্যাপারে পরীমনি জানিয়েছেন, শরিফুল রাজের অ্যাকাউন্ট থেকে কোনো ছবি ও ভিডিও ফাঁসের কথা জানেন না তিনি। পরে অবশ্য সংবাদমাধ্যম থেকে জানতে পেরেছেন বিষয়টি। অর্থাৎ, এ ঘটনা পরীমনি ঘটাননি। বিষয়টি সুনেরাহর কাছে তুলে ধরলে তিনি বলেন, ‘যদি রাজ বলে এটা সে (পরীমণি) করেছে, তাহলে কী হবে? যদি মামলা হয়, সেখানে পরীমনি যদি বলে সে কিছু করেনি, আর তার হাজব্যান্ড রাজ যদি বলে এটা ও (পরীমণি) করেছে, তখন কী হবে?

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )