1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প, বললেন ‘দারুণভাবে জিতছি’ রংপুরের তারাগঞ্জে জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার ২ শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রাথমিক শিক্ষক নিয়োগে নিয়োগপত্র ও পদায়ন আদেশ জারির অনুমোদন ফেব্রুয়ারির মধ্যে বিশ্বজুড়ে তাপপ্রবাহে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর শঙ্কা মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর-লুটপাট, জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৪৪.২৭ শতাংশ ৭৪ বছর বয়সে যমজ সন্তানের মা, কীভাবে সম্ভব হলো? ঢাকার কারাগারে ২৪ দিনে ১০ বন্দির মৃত্যু, চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তারাগঞ্জে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাশেদুল আহসান খান বাবু

আজ দ্বিতীয় মেয়াদে ইউজিসি দায়িত্বভার গ্রহণ করবেন কাজী শহীদুল্লাহ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ২৮ মে, ২০২৩
  • ১৪৯ জন দেখেছেন

দ্বিতীয় মেয়াদে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) নিয়োগ পেয়েছেন বর্তমান চেয়ারম্যান কাজী শহীদুল্লাহ।

আজ রোববার (২৮ মে) দ্বিতীয় মেয়াদের দায়িত্বভার গ্রহণ করবেন প্রবীণ এই শিক্ষাবিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সংখ্যাতিরিক্ত অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ।গত বৃহস্পতিবার (২৫ মে) ছিল‌ো তার প্রথম মেয়াদের শেষ কর্ম দিবস। সেদিন রাষ্ট্রপতির অনুমোদনক্রমে তাকে দ্বিতীয় মেয়াদে ইউজিসির চেয়ারম্যান পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহকে দ্বিতীয় মেয়াদে কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ করা হলো।

নিয়োগের শর্তে বলা হয়, চেয়ারম্যান হিসেবে তার মেয়াদ হবে চার বছর। তিনি বর্তমানে যে বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুবিধাদি পাচ্ছেন, দ্বিতীয় মেয়াদে একই বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুবিধাদি পাবেন। এ নিয়োগ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।

রোববার সকালে এ বিষয়ে ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান বলেন, চেয়ারম্যান স্যার আজকে দ্বিতীয় মেয়াদে দায়িত্বভার গ্রহণ করবেন। সেজন্য ইউজিসির পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

১৯৬৭ সালে রাজধানীর সেইন্ট গ্রেগরী উচ্চ বিদ্যালয় থেকে প্রথম বিভাগে এসএসসি পাস করেন কাজী শহীদুল্লাহ। এরপর ১৯৬৯ সালে ঢাকা কলেজ থেকে এইচএসসি বোর্ডের প্রথম মেধা স্থান অর্জন করেন। প্রথম স্থান অর্জনসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে ১৯৭২ সালে বিএ (অনার্স) এবং ১৯৮৩ সালে এমএ ডিগ্রি লাভ করেন তিনি। পরবর্তী সময়ে অধ্যাপক শহীদুল্লাহ কানাডার ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৯ সালে এমএ এবং ১৯৮৪ সালে পশ্চিম অস্ট্রেলিয়া বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।  ১৯৭৬ সালে কাজী শহীদুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগের প্রভাষক হিসেবে তার শিক্ষক জীবন শুরু করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হন ১৯৯১ সালের ফেব্রুয়ারিতে। এরপর তিনি ২০০২ থেকে ২০০৫ সাল পর্যন্ত ইতিহাস বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

একইসঙ্গে ১৯৯৭ থেকে ২০০৩ সাল পর্যন্ত তিনি কলা অনুষদের নির্বাচিত ডিন হিসেবে টানা তিনবার দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ও বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সদস্যও ছিলেন। টানা দশ বছর তিনি সিন্ডিকেট নির্বাচনে বিজয় লাভ করেন। এছাড়া ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) পদে দায়িত্ব সামলেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )