1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
ইউরো জেতানো অধিনায়ককে ছাড়াই স্পেনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা সকাল থেকে রাত পর্যন্ত ৬ জেলায় সড়ক দুর্ঘটনায় ২৭ জন নিহত বিএনপি সরকারের তিন মাসে ধর্ষণের শিকার ১৩৭ জন, ৯১ জনই শিশু নাড়ির টানে জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাক-পিকআপে ফিরছে মানুষ একাধিক উপদেষ্টার প্রভাবে তিনবার পদত্যাগ করতে চেয়েছিলাম: তৌহিদ হোসেন আওয়ামী লীগের সভাপতি পদ ছাড়তে অস্বীকৃতি জানালেন শেখ হাসিনা টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের পরিচয় পাওয়া গেছে জাতিসংঘের নামে ‘মিথ্যা মৃত্যুর সংখ্যা’ প্রচার করে জুলাই নিয়ে বয়ান দাঁড় করানো হয়েছে: আরাফাত পাকিস্তানে সেনাবাহী ট্রেনে ভয়াবহ হামলায় নিহত ২৪ একটি টিকিটও বিক্রি হয়নি ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমার

আমার ক্যারিয়ারের ৮০ ভাগ কৃতিত্ব শাকিবের: অপু

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ১১৩ জন দেখেছেন

ভালোবেসে গোপনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন ঢাকাই সিনেমার দুই তারকা শাকিব খান ও অপু বিশ্বাস। তাদের কোল জুড়ে আসে পুত্র সন্তান। এরপর ছন্ধ পতন, বিচ্ছেদ হয় এই দম্পতির। তবুও শাকিব খানের প্রশংসায় পঞ্চমুখ অপু বিশ্বাস। সম্প্রতি গণমাধ্যমে তিনি শাকিবের সঙ্গে সিনেমা, বাস্তবজীবন নিয়ে কথা বলেছেন।

শাকিবের সাথে সিনেমায় জুটি বাধা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, শাকিব-অপুর যে ব্যাপার দর্শকরা সেটি ভুলতেই পারেন না, আমাদের জুটিকে মানুষ পজিটিভলি দেখেন। শাকিব খান অভিনেতা হিসেবে কেমন?— এমন প্রশ্নের জবাবে অপু বলেন, প্রথমেই শাকিব খান আমার একজন সিনিয়র অভিনেতা। তাকে সম্মান করা ছাড়া বিচার করার শক্তি, সাধ্য বা ক্ষমতা কোনোটাই আমার নেই। কারণ আমি যখন সিনেমায় কাজ শুরু করি, তখন তিনি একজন পরীক্ষিত নায়ক এবং সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন।

অভিনেত্রী আরও বলেন, যদিও তার ক্যারিয়ারটা আমাদের জুটির কারণে আরও শক্তিশালী হয়েছে। তার কাছ থেকে অনেক শেখার আছে। অপু বলেন, আমার এই সাফল্যের পেছনে ৮০ ভাগ কৃতিত্ব শাকিব খানের। কারণ তিনি যদি আমাকে তৈরি না করতেন, তা হলে আমি আজ অপু বিশ্বাস হতে পারতাম না, সেই জায়গা থেকে তাকে জাজমেন্টের ক্ষমতা আমার নেই।

তবে আমি তার ফ্যানের জায়গা থেকে যদি বলি, তা হলে তাকে ১০০ তে ৫০০ পার্সেন্ট দিতে চাই। তবে সহশিল্পী হিসেবে বলতে গেলে তিনি অনেক বড়মাপের একজন অভিনেতা। নতুন শিল্পীদের সঙ্গে অভিনয়ের সময় তিনি কখনো অনীহা প্রকাশ করেন না। তিনি সবাইকে সহযোগিতা করেন। তিনি বলেন, আসলে শাকিব খান বাংলাদেশে এমন একটা নাম, আসলে স্মৃতির পাতায় যাদের নাম লেখা থাকে, যেমন উত্তম কুমার, রাজ্জাক, ফারুক তাদের মতো একজন নায়ক।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )