1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
হাফপ্যান্ট পরায় মেট্রোস্টেশনে অ্যাথলেট প্রশিক্ষককে ৪০ মিনিট দাঁড় করিয়ে রাখার অভিযোগ এডিস মশা দিনে কামড়ালেও বেয়াদবগুলো এখন রাতেও কামড়াচ্ছে জানুয়ারিতে সংবিধান সংশোধন, এরপরই গণভোট লালমনিরহাট লালমনিরহাটে বগি ফেলে চলে গেল ট্রেন, মহাসড়কে ১ ঘণ্টা যানজট ‘কিছু করে দেখান’, স্বরাষ্ট্রমন্ত্রীকে সালমান মুক্তাদির সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ‘ঢালাও’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প, বললেন ‘দারুণভাবে জিতছি’ রংপুরের তারাগঞ্জে জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার ২ শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রাথমিক শিক্ষক নিয়োগে নিয়োগপত্র ও পদায়ন আদেশ জারির অনুমোদন

প্রধানমন্ত্রীকে হুমকি, সেই বিএনপি নেতার বিষয়ে জানতে চান হাইকোর্ট

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ২২ মে, ২০২৩
  • ১৪৫ জন দেখেছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে জনসভায় হত্যার হুমকিদাতা রাজশাহীর বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তার করা হয়েছে কিনা জানতে চেয়েছেন হাইকোর্ট। হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে সোমবার (২২ মে) বিষয়টি নজরে আনেন এক আইনজীবী। এ সময় আদালত ওই আসামিকে গ্রেপ্তার করার বিষয়টি রাষ্ট্রপক্ষকে জানাতে বলেন।

এর আগে, গত শুক্রবার রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর হাই স্কুল মাঠে বিএনপির জনসমাবেশে আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরে পাঠানোর হুমকি দিয়েছেন। ওই জনসভায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।

আবু সাঈদ চাঁদ বলেন, ‘আর ২৭ দফা ১০ দফার মধ্যে আমরা নাই। একদফা- শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে কবরে পাঠাতে হবে। শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য যা যা করার দরকার আমরা করব।’এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় উঠে। আওয়ামী লীগের নেতাকর্মী ও সাধারণ মানুষ এই বক্তব্যে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। দেশের বিভিন্ন স্থানে এই বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )