1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প, বললেন ‘দারুণভাবে জিতছি’ রংপুরের তারাগঞ্জে জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার ২ শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রাথমিক শিক্ষক নিয়োগে নিয়োগপত্র ও পদায়ন আদেশ জারির অনুমোদন ফেব্রুয়ারির মধ্যে বিশ্বজুড়ে তাপপ্রবাহে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর শঙ্কা মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর-লুটপাট, জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৪৪.২৭ শতাংশ ৭৪ বছর বয়সে যমজ সন্তানের মা, কীভাবে সম্ভব হলো? ঢাকার কারাগারে ২৪ দিনে ১০ বন্দির মৃত্যু, চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তারাগঞ্জে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাশেদুল আহসান খান বাবু

আমার মেয়ে শান্ত ছিল, কিন্তু নাতি দুষ্টু: বুবলীর মা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ১৪৩ জন দেখেছেন

পৃথিবীতে প্রতিটি সন্তানের কাছে সবচেয়ে আপন তার মা। সন্তানদেরকে সঠিক মানুষ হিসেবে গড়ে তোলা এবং তাদের স্বপ্নপূরণের নিরলস প্রচেষ্টায় সবসময় পাশে থাকেন মা। রবিবার (১৪ মে) সন্ধ্যায় এক জমকালো আয়োজনে ‘আরটিভি স্বপ্নজয়ী মা সন্মাননা ২০২৩’ তুলে দেওয়া হয় ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলীর মা জেসমিন আক্তারের হাতে। অনুষ্ঠান শেষে গণমাধ্যমে মাকে নিয়ে কথা বলেন এই অভিনেত্রী।

অভিনেত্রী বলেন, আজকে তো আসলে অনেক ইমোশনালি একটা ব্যাপার। কারণ, মা শব্দটা আমার কাছে অনেক আবেগের জায়গা। সেখান থেকে এরকম চমৎকার একটি আয়োজনে এসে মনে হচ্ছে, আবেগ, ভালোবাসা, আনন্দ সব মিলিয়ে একাকার অবস্থা। বুবলী বলেন, আমার মা সবকিছুতেই ইমোশনাল হয়ে যায়। আমি সবসময় বলি, আমার মা হচ্ছে আমার অক্সিজেন। আমার কাছে মনে হয়, আমি তাকে ছাড়া নিশ্বাস নিতে পারি না। সেই জায়গা থেকে আমার কাছে মা শব্দটা অনেক বিশাল কিছু। যদিও শব্দটা ছোট, কিন্তু এটার ব্যাপ্তিটা তো অনেক বড়।

অভিনেত্রী আরও জানান, আম্মুর সাথে প্রতিনিয়তই অনেক হয়। হয়ত কাজের ব্যস্ততা থাকে। আমি নিজেও তো এখন মা, সেই জায়গা থেকে বীরের সঙ্গে যেমন খুনসুটি হয়, আম্মুর সঙ্গেও হয়। ছোট বেলায় খুব শান্ত ছিলাম। শেহজাদের বয়স এখন প্রায় তিন বছর পেরিয়ে গেছে। আমার মা সবসময় বলে, আমার মেয়ে তো শান্ত ছিল, কিন্তু নাতি কীভাবে এতো দুযানা ছোট বেলার কথা স্মরণ করে বুবলী বলেন, ছোটবেলার অনেক স্মৃতি রয়েছে আম্মুর সঙ্গে। সে সময় আমাকে আদর করে মোহাম্মদ এবং ভুবন নামে ডাকতো। আম্মু ভীষণ আদর করতো আমাকে। আমার বোনরাও বলে সবসময় মা হয়তো তার ছোট মেয়েকেই বেশি ভালোবাসে। তবে শাসনও করতেন অনেক আমাকে। বিশেষ করে পড়াশোনার বিষয়ে খুবই স্ট্রিট ছিলেন।

অভিনেত্রীর মা জেসমিন আক্তার বলেন, আমার মেয়ে সবসময় কাজের প্রতি অনেক সিরিয়াস থাকে। লেখাপড়ায়, যখন নিউজ পড়েছে তখনও। এখন চলচ্চিত্রে আছে এখানেও ভীষণ সিরিয়াস। আর এখন তাকে আরেকটি কথা বলতে চাই, আমার নাতির প্রতি যেন সে যত্নশীল থাকে। সেই সঙ্গে তার নিজের প্রতিও। আগে সে বেঁচে থাকবে, পরে তার সন্তান এটাই আমার এখন চাওয়া-পাওয়া। আমার নাতির জন্য আপনারা বেশি বেশি দোয়া করবেন।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )