1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প, বললেন ‘দারুণভাবে জিতছি’ রংপুরের তারাগঞ্জে জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার ২ শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রাথমিক শিক্ষক নিয়োগে নিয়োগপত্র ও পদায়ন আদেশ জারির অনুমোদন ফেব্রুয়ারির মধ্যে বিশ্বজুড়ে তাপপ্রবাহে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর শঙ্কা মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর-লুটপাট, জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৪৪.২৭ শতাংশ ৭৪ বছর বয়সে যমজ সন্তানের মা, কীভাবে সম্ভব হলো? ঢাকার কারাগারে ২৪ দিনে ১০ বন্দির মৃত্যু, চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তারাগঞ্জে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাশেদুল আহসান খান বাবু

‘নায়ক-নায়িকা সিলেকশন হয়ে যায় অথচ কোনো অডিশনই হয় না’

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ১৭ মে, ২০২৩
  • ১২৮ জন দেখেছেন

দয়া করে নায়ক-নায়িকা সংকটের নিউজ না বানিয়ে নিউজ বানান অডিশন হচ্ছে অমুক-তমুক কাজের জন্য এবং সেখান থেকে যোগ্যদের খুঁজে বের করেন। অমুক-তমুক দেশ থেকে নায়কা-নায়িকা নিয়ে ছবি বানিয়ে নিজেদেরকে ভালো পরিচালক প্রমাণ করলে আসলে ভালো পরিচালক হওয়া যায় না। পরিচালকদের কাজ সৃষ্টি করা, আপনারা অডিশন নিবেন না- বলেন কাজের রেফারেন্স দিতে।

রেফারেন্স কীভাবে দিবো অডিশন বা কাজ ছাড়া? এখন বলবেন আপনার কাজ নাই কারণ আপনি যোগ্য না, হতেই পারে” এই আমিওতো বলতে পারি আপনিও তো ভাই আমাকে যোগ্য বানান নাই বা সুযোগ দেননি তাহলে আপনি কী করে জানেন আমার কী যোগ্যতা আছে আর কি নেই। কিন্তু অন্যদের তো আছে যোগ্যতা, যে টাকা বিদেশ থেকে নায়ক নায়িকা নিতে খরচ করেন সেই টাকার কী প্রতিটা কাজের আগে অডিশনে খরচ করতে পারেন না?

গত ৫ বছরে কয়টা নতুন আর্টিস্ট আপনারা ভালোভাবে অডিশন নিয়ে সুযোগ দিয়েছেন? প্রতি বছর যদি অডিশন নিয়ে ৫টা ছেলেমেয়েকে আপনারা সুযোগ দিতেন তাহলে এত সংকটের নিউজ লেখা লাগতো না। ৫ বছরে ২৫টা নতুন আর্টিস্ট যারা আসলেই যোগ্য, আপনাদের এবং পরিবারের সাহস পেয়ে আসতো এইখানে কাজ করতে।

পুরো বাংলাদেশে এত ছেলেমেয়ে আছে যারা এখানে কাজ করার জন্য অনেক পরিশ্রম করছে। কারও যোগ্যতার কেন খোঁজ নেওয়া হয় না সবাই তো আর অযোগ্য না? এখানে কাজ করতে আসছি কাজের সিস্টেমে কাজ করতে চাই, এর বাইরে গিয়ে তো কাজ করা এই ২০২৩ সালে মেনে নিতে পারবো না…

বিশ্বাস করেন এতে কাজের প্রতি ভালো পরিবারের ছেলেমেয়েদের ইচ্ছা বাড়বে, সম্মান বাড়বে এবং যোগ্যরা কাজ করবে অযোগ্যরা হারিয়ে যাবে, একটা গোছানো ইন্ডাস্ট্রি হবে। মাঝে মাঝে দেখি নায়ক-নায়িকা সিলেকশন হয়েও গেছে অথচ এত বড় কাজের কোন অডিশনই হয় নাই। তাহলে আপনি কী করে জানেন আপনার নির্বাচিত নায়ক-নায়িকা ছাড়া পুরো বাংলাদেশে আর কেউ যোগ্য ছিলো না!

যাকে নিয়েছেন তাকে অযোগ্য বা ছোট করছি না। কিন্তু সে ছাড়াও আরও অনেকেই আছে তাদের কেউ তো আপনার বা আপনাদের অডিশন দেওয়ার সুযোগ দেওয়া উচিত, তাহলে আপনার সৃষ্টি টা কী?

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )