1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প, বললেন ‘দারুণভাবে জিতছি’ রংপুরের তারাগঞ্জে জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার ২ শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রাথমিক শিক্ষক নিয়োগে নিয়োগপত্র ও পদায়ন আদেশ জারির অনুমোদন ফেব্রুয়ারির মধ্যে বিশ্বজুড়ে তাপপ্রবাহে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর শঙ্কা মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর-লুটপাট, জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৪৪.২৭ শতাংশ ৭৪ বছর বয়সে যমজ সন্তানের মা, কীভাবে সম্ভব হলো? ঢাকার কারাগারে ২৪ দিনে ১০ বন্দির মৃত্যু, চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তারাগঞ্জে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাশেদুল আহসান খান বাবু

এবার শাকিব-বুবলী ইস্যুতে মুখ খুললেন অপু

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ১৩ মে, ২০২৩
  • ২১৯ জন দেখেছেন

ঢালিউডের অন্যতম জনপ্রিয় তারকাজুটি শাকিব খান-শবনম বুবলী। পর্দায় তাদের কেমিস্ট্রিতে মুগ্ধ যেমন দর্শক। ঠিক তেমনি ব্যক্তিগত জীবন নিয়েও বেশ চর্চায় থাকেন তারা। এর আগেও একাধিকবার সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদ সম্মেলন করে সবাইকে জানান দিয়েছেন তাদের ব্যক্তিগত বিষয়াদি নিয়ে। তবে তাদের এই কাদা-ছোড়াছুড়ি কিছুটা সময়ের জন্য বন্ধ হলেও সম্প্রতি ফের শুরু হয়েছে।

তার কারণ গত মঙ্গলবার (৯ মে) রাতে শাকিব খানের গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকার। এটি প্রকাশিত হওয়ার পর থেকে চলছে আলোচনা-সমালোচনা। প্রথমে কিছুটা নীরবতা পালন করলেও বুধবার (১০ মে) সকালে এক দীর্ঘ পোস্টের মাধ্যমে শাকিব ও তার ব্যক্তিগত জীবন নিয়ে কথা চিত্রনায়িকা শবনম বুবলী। তার লেখায় উঠে এসেছে নানান তথ্য। সেখান থেকে পাঁচটি প্রশ্নও রেখেছেন শাকিব খানের কাছে।

অপরদিকে অপু বিশ্বাসের সঙ্গেও শাকিবের ঠিক একই ঘটনায় বেশ বির্তক তৈরি হয়েছিল। বুবলীর সঙ্গে শাকিবের ঘটনা প্রকাশ পাওয়ার পর তা রীতিমতো রেষারেষিতে রূপ নিয়েছিল। যদিও এখন কিছুটা কম। তবে ফের এই ইস্যুতে মুখ খুললেন অপু বিশ্বাস।তার কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমি এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাই না। এটুকুই বলব কী হচ্ছে আর কী হবে তা সময়ই বলে দেবে।’

উল্লেখ্য, ২০০৮ সালের ১৮ এপ্রিল অপু বিশ্বাসকে বিয়ে করেন শাকিব খান। এরপর ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর তাদের একমাত্র ছেলে আব্রাহাম খান জয়ের জন্ম হয়। সেই ছেলেকে নিয়ে ২০১৭ সালে একটি টিভি চ্যানেলের লাইভে এসে বিয়ে-সন্তানের খবর প্রকাশ করেন অপু।

একই ঘটনা ঘটে বুবলীর ক্ষেত্রেও। ২০১৮ সালের ২০ জুলাই বিয়ে করেন শাকিব-বুবলী। আগের মতো এই বিয়েও থাকে গোপন। এরপর ২০২০ সালের ২১ মার্চ তাদের ছেলে শেহজাদ খান বীরের জন্ম হয়। অনেকটা অপুর কায়দায় ২০২২ সালের সেপ্টেম্বরে সন্তানসহ বিয়ের খবর প্রকাশ্যে আনেন বুবলী। মাধ্যম হিসেবে বেছে নেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )