ঘনিয়ে আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।নির্বাচনকে সামনে রেখে মাঠে নেমে প্রস্তুতি নিতে শুরু করেছে সম্ভাব্য প্রার্থীরা।রংপুরের মিঠাপুকুর উপজেলা নিয়ে গঠিত রংপুর ৫ আসন।এ আসনে দীর্ঘ দিন থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় এক নেতা সংসদ সদস্য। তবে উন্নয়ন হলেও কাঙ্ক্ষিত উন্নয়নের আশা থেকে বঞ্চিত এই উপজেলার ১৭ ইউনিয়ন বাসী।
তাই এবার এই আসনে রংপুর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য এবং জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোতাহার হোসেন মন্ডল মওলাকে প্রার্থী করার দাবি তুলেছে স্থানীয় আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ সাধারণ মানুষ।
এরই মধ্যে দলীয় নেতাকর্মীদের নিয়ে উপজেলার ১৭ ইউনিয়ন, ওয়ার্ড, পাড়া-মহল্লায় ছুটে বেড়ছেন এই আওয়ামী লীগ নেতা মওলা।সরকারের দেশ ব্যাপী উন্নয়ন চিত্র তুুলে ধরে ও স্মার্ট মিঠাপুকুর গড়তে নির্বাচনী অংশ নেয়ার প্রত্যাশা তুলে ধরেন তিনি।
এদিকে বৃহস্পতিবার (১১ মে) উপজেলার বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগ নেতা মোতাহার হোসেন মন্ডল মওলার পক্ষে গনসংযোগ করেছেন দলীয় নেতাকর্মীরা।
এর আগে গত বুধবার দিনব্যাপি বিভিন্ন রংপুর -৫ আসনের বিভিন্ন এলাকায় মওলার পক্ষে লিফলেট বিতরণ করে গনসংযোগ করেন স্থানীয় ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এদিকে আওয়ামী নেতা মোতাহার হোসেন মন্ডল মওলা বলেন, মিঠাপুকুর উপজেলার ১৭ টি ইউনিয়ন এবং ৩১০ টি মৌজায় আমি প্রায় প্রতিদিনই ছুটে চলি।মানুষের কাছে গিয়ে তাঁদের সঙ্গে কথা বলছি,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন চিত্র তুলে ধরছি এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে ভোট কামনা করছি।
তিনি আরও বলেন, স্থানীয় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। আমি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব ধরনের প্রস্তুতি নিচ্ছি।আমি আশাবাদী মিঠাপুকুরের সার্বিক বিষয় চিন্তা করে দল এবার আমাকে মনোনয়ন দিবে।যদি অন্য কাউকে দেয় তবু নৌকার জন্যই কাজ করে যাবো ইনশাআল্লাহ।
প্রসঙ্গত, মোতাহার হোসেন মন্ডল মওলা ১৯৭৯ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ছাত্রলীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন, ১৯৯৬ স্বৈরাচারী আন্দোলন সহ বিভিন্ন সময়ে রাজপথে অগ্রণী ভূমিকা পালন করেছেন।১৯৯৬ রংপুর জেলা ছাত্রলীগ সভাপতি থাকাকালীন জামায়াত শিবির কর্তৃক তার বাম হাতের কবজি কর্তন করেন।১৯৯৬ সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের দিল্লিতে রাষ্টীয় খরচে চিকিৎসা করান।তিনি মিঠাপুকুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি,জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বর্তমান জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্যও তিনি। এছাড়াও রংপুরের চেম্বার অফ কমার্সের এ্যান্ড ইন্ডাষ্ট্রিজ তিন বারের পরিচালক, বিসিআইসির সার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন মন্ডল মাওলা।