1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প, বললেন ‘দারুণভাবে জিতছি’ রংপুরের তারাগঞ্জে জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার ২ শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রাথমিক শিক্ষক নিয়োগে নিয়োগপত্র ও পদায়ন আদেশ জারির অনুমোদন ফেব্রুয়ারির মধ্যে বিশ্বজুড়ে তাপপ্রবাহে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর শঙ্কা মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর-লুটপাট, জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৪৪.২৭ শতাংশ ৭৪ বছর বয়সে যমজ সন্তানের মা, কীভাবে সম্ভব হলো? ঢাকার কারাগারে ২৪ দিনে ১০ বন্দির মৃত্যু, চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তারাগঞ্জে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাশেদুল আহসান খান বাবু

বিজয়কে ছেড়ে নতুন প্রেমে রাশমিকা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ১৫৩ জন দেখেছেন

নিজেদের সম্পর্কের বিষয়ে প্রকাশ্যে মুখ না খুললেও বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানার সম্পর্কের কথা সবারই জানা। তবে সম্প্রতি শোনা যাচ্ছে, সম্পর্কে চিড় ধরেছে বিজয় ও রাশমিকার। বিজয়কে ‘গুডবাই’ জানিয়ে অন্য একজনকে মন দিয়েছেন অভিনেত্রী। যদিও এখনো সে বিষয়ে সাংবাদিকদের সামনে কথা বলেননি তিনি।

তবে বিজয় দেবেরাকোন্ডা যে আর তার প্রথম পছন্দ নন, তা বেশ পরিষ্কার অভিনেত্রীর কথায়। সম্প্রতি তাকে প্রশ্ন করা হয়, থালাপতি বিজয় ও বিজয় দেবেরাকোন্ডার মধ্যে কাকে বেছে নেবেন তিনি? রাশমিকা উত্তর দেন— থালাপতি বিজয়কে দেখে আমি বড় হয়েছি। তিনি আমার জীবনে খুব গুরুত্বপূর্ণ। আর বিজয় আমার বন্ধু। এবার এই দুজনের মধ্যে কাকে নির্বাচন করব বলুন!

অন্যদিকে শোনা যাচ্ছে, তেলেগু অভিনেতা বল্লমকোন্ডা সাঁই শ্রীনিবাসের প্রেমে মজেছেন রাশমিকা। সম্প্রতি নাকি একাধিকবার একসঙ্গে দেখা গেছে তাদের। ঘনিষ্ঠদের ধারণা, একে অপরকে ‘ডেট’ করছেন তারা। সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে একসঙ্গে দেখা পাওয়া গিয়েছিল তাদের। এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের লাল গালিচাতেও একসঙ্গে উপস্থিত হয়েছিলেন রাশমিকা ও বল্লমকোন্ডা সাঁই শ্রীনিবাস। লাল গালিচায় তাদের রসায়নও ছিল চোখে পড়ার মতো। অভিনেতাকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি যদিও প্রেমের প্রসঙ্গ এড়িয়েই গেছেন।

শ্রীনিবাস বলেন, আমরা দুজনে খুব ভালো বন্ধু। আমরা দুজনেই যেহেতু হায়দরাবাদের বাসিন্দা, তাই মাঝেমধ্যেই এখানে-ওখানে দেখা হয়ে যায়। সেটাই ক্যামেরায় ধরা পড়েছে!

সম্প্রতি ‘বারিসু’ ছবিতে থালাপতি বিজয়ের সঙ্গে দেখা গেছে রাশমিকা মান্দানাকে। আপাতত ‘পুষ্পা: দ্য রুল’ ছবির শুটিংয়ে ব্যস্ত অভিনেত্রী। অন্যদিকে খুব শিগগির বলিউডে পা রাখতে চলেছেন শ্রীনিবাস বল্লমকোন্ডা। ‘ছত্রপতি’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন দক্ষিণী এ অভিনেতা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )