1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প, বললেন ‘দারুণভাবে জিতছি’ রংপুরের তারাগঞ্জে জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার ২ শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রাথমিক শিক্ষক নিয়োগে নিয়োগপত্র ও পদায়ন আদেশ জারির অনুমোদন ফেব্রুয়ারির মধ্যে বিশ্বজুড়ে তাপপ্রবাহে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর শঙ্কা মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর-লুটপাট, জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৪৪.২৭ শতাংশ ৭৪ বছর বয়সে যমজ সন্তানের মা, কীভাবে সম্ভব হলো? ঢাকার কারাগারে ২৪ দিনে ১০ বন্দির মৃত্যু, চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তারাগঞ্জে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাশেদুল আহসান খান বাবু

এতটা পরিপক্ক অভিনয় আমি ওর কাছ থেকে ভাবতেই পারিনি: চঞ্চল

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩
  • ১৪২ জন দেখেছেন

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মোশারফ করিমের বহুল আলোচিত ওয়েব সিরিজ ‘মহানগর ২’ ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে বুধবার (১৯ এপ্রিল) মুক্তি পেয়েছে। সিরিজটির প্রথম কিস্তি দেখা দর্শকদের কাছে বহুল প্রতীক্ষিত ছিল এটি। মুক্তির পর ইতোমধ্যেই সিরিজটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা। নিজের মতামত প্রকাশ করছেন অনেকেই। তেমনি একজন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী।

বৃহস্পতিবার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্ট দীর্ঘ এক স্ট্যাটাসে চঞ্চল চৌধুরী লেখেন, ‘দুইটা কথা মনে রাখবেন, ১. যে কোনো ব্যাপারে অতি প্রত্যাশা ভালো নয়। ২. যতটুকু পাবেন, ততটুকু নিয়েই খুশী থাকবেন।’

তিনি লেখেন, ‘‘কাল রাতেই দলেবলে আমরা ‘মহানগর ২’ দেখলাম। এক কথায় বলব ভালো লেগেছে। সাব্বাস আশফাক নিপুণ! আমার মত অনেক দর্শক তোমার মহানগর সিরিজ দেখে তোমাকে বাহবা দেবে, কারন তুমি যে অপ্রিয় সত্য গুলো তুলে ধরেছো তোমার মহানগরে, আমরা সেই পরিচিত মহানগরেরই বাসিন্দা। আসলে আমরা যেমন ভাবি, এটা হওয়া উচিত বা ওটা হওয়া উচিত নয়, নিজের বেলায় সততার সঙ্গে সেটা মানি তো বা করি তো? অন্যকে ধোয়া তুলসী পাতার মতো পবিত্র দেখতে চাই, কিন্তু নিজে সৎ হওয়ার চেষ্টা করি না। অধিকাংশ ক্ষেত্রে এটাই সত্য।’’

মহানগরের নির্মাতা আশফাক নিপুণের উদ্দেশে চঞ্চল আরও লেখেন, ‘তোমার এই কাজটা দেখে কিছু মানুষের বিবেক জাগ্রত হোক, এটুকু আশা করি। আর তোমার গল্প বলার সাহসকে সাধুবাদ জানাই।’

এরপর সিরিজটির অভিনয় শিল্পীদের নিয়ে তিনি লেখেন, ‘‘যারা অভিনয় করেছেন ‘মহানগর ২’তে, অধিকাংশই পরীক্ষিত অভিনেতা। সবাই যার যার জায়গায় অসাধারন, সেটা হোক ফজলুর রহমান বাবু, হোক মোশাররফ করিম বা জয়রাজ অথবা তানজিকা। কিংবা আফসানা মিমি বা শ্যামল মওলা। বিশেষভাবে বলব দিব্যজ্যোতির অভিনয়ের কথা। আমার কাকু দিব্য। এতটা পরিপক্ক অভিনয় আমি ওর কাছ থেকে ভাবতেই পারিনি। অনেক সম্ভাবনাময় অভিনেতা দিব্য।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )