1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম
ঢাবির হলে আবার ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ নাম সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তার এশিয়ান গেমসে বৃষ্টির দাপট, ম্যাচ না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ রংপুর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ইসলামিক ক্রেডিট কার্ডে মদ-জুয়া ও নাইটক্লাবের বিল পরিশোধ করা যাবে না দুর্গাপূজায় বাড়ল এক দিনের ছুটি, টানা পাঁচ দিন বন্ধ থাকবে সরকারি অফিস বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি বিএনপি নেতাকর্মীদের জন্য হাসনাতের ডাকে ‘গণভিক্ষা’ কর্মসূচি বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস দেয়ায় এনসিপি নেতা আটক, আ.লীগের মিছিলের মামলায় গ্রেফতার দেখালো পুলিশ ‘ভয়ংকর’ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান

এশিয়ান গেমসে বৃষ্টির দাপট, ম্যাচ না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ জন দেখেছেন

জাপানে চলমান এশিয়ান গেমসের পুরুষদের ক্রিকেটে বৃষ্টিই যেন সবচেয়ে বড় প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে। বৃষ্টির কারণে একের পর এক ম্যাচ পরিত্যক্ত হওয়ায় মাঠের লড়াইয়ের বদলে র‌্যাঙ্কিংয়ের হিসাবেই নির্ধারিত হচ্ছে অনেক ম্যাচের ফল।

গ্রুপ পর্ব ও কোয়ার্টার ফাইনাল মিলিয়ে এখন পর্যন্ত ১০টি ম্যাচ হওয়ার কথা ছিল। এর মধ্যে মাত্র চারটি ম্যাচে মাঠে খেলা হয়েছে। বাকি ছয়টি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। কোয়ার্টার ফাইনালের চারটি ম্যাচের একটিতেও পুরো ম্যাচ তো দূরের কথা, কোনো বলও মাঠে গড়ায়নি।

বাংলাদেশ-মালয়েশিয়া কোয়ার্টার ফাইনালও বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। ম্যাচে একটি বলও খেলা সম্ভব হয়নি। এশিয়ান গেমস ক্রিকেটে কোনো রিজার্ভ ডে না থাকায় ম্যাচ পরিত্যক্ত হলে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলকে পরবর্তী ধাপে যাওয়ার সুযোগ দেওয়ার নিয়ম রয়েছে। সেই নিয়মেই বাংলাদেশ জায়গা করে নিয়েছে সেমিফাইনালে।

একইভাবে হংকং, নেপাল ও আফগানিস্তানও কোয়ার্টার ফাইনালে মাঠে নামার সুযোগ না পেয়েই বিদায় নিয়েছে। বৃষ্টির কারণে ম্যাচের ফল নির্ধারণে র‌্যাঙ্কিং গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

এবারের এশিয়ান গেমসের ক্রিকেট ভেন্যু নিশিনে খারোগি স্পোর্টস পার্ক। কয়েক মাস আগেও মাঠটি বেসবল খেলার জন্য ব্যবহৃত হতো। এশিয়ান গেমসকে সামনে রেখে গত মার্চে মাঠটিকে ক্রিকেটের উপযোগী করা হয়। তবে বৃষ্টির পানি নিষ্কাশন ও আউটফিল্ড শুকানোর সক্ষমতা নিয়ে শুরু থেকেই প্রশ্ন ছিল।

এর আগে ২০২৩ সালের হাংঝু এশিয়ান গেমসেও বৃষ্টির কারণে পুরুষদের ক্রিকেটের ফাইনালের ফল র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে নির্ধারিত হয়েছিল। আফগানিস্তান ১৮.২ ওভারে ৫ উইকেটে ১১২ রান করার পর বৃষ্টি নামে। এরপর আর খেলা সম্ভব না হওয়ায় র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা ভারতকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছিল।

এবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ১ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে দুটি সেমিফাইনাল। বাংলাদেশ খেলবে পাকিস্তানের বিপক্ষে। অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা। সেমিফাইনাল বা ফাইনাল বৃষ্টিতে পরিত্যক্ত হলে র‌্যাঙ্কিংয়ের নিয়ম আবারও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

 

সংবাদ পোস্ট | ক্রীড়া ডেস্ক

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )