সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসান। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি শেখ হাসিনার সুস্বাস্থ্য ও ভালো থাকার জন্য শুভকামনা জানান।
সোমবার (২৮ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেখ হাসিনার উদ্দেশে ওই শুভেচ্ছা বার্তা দেন সাকিব আল হাসান। পোস্টে তিনি লেখেন, ‘শুভ জন্মদিন আপা। আপনার সুস্বাস্থ্য ও ভালো থাকার জন্য শুভকামনা রইল।’
২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন সাকিব আল হাসান।