1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প, বললেন ‘দারুণভাবে জিতছি’ রংপুরের তারাগঞ্জে জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার ২ শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রাথমিক শিক্ষক নিয়োগে নিয়োগপত্র ও পদায়ন আদেশ জারির অনুমোদন ফেব্রুয়ারির মধ্যে বিশ্বজুড়ে তাপপ্রবাহে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর শঙ্কা মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর-লুটপাট, জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৪৪.২৭ শতাংশ ৭৪ বছর বয়সে যমজ সন্তানের মা, কীভাবে সম্ভব হলো? ঢাকার কারাগারে ২৪ দিনে ১০ বন্দির মৃত্যু, চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তারাগঞ্জে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাশেদুল আহসান খান বাবু

সুজেল আহমদ তালুকদারের বাসায় হামলা ও হুমকির ঘটনায় প্রতিবাদ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ২০ জুন, ২০২৬
  • ১৭০ জন দেখেছেন

সিলেটে যুবলীগ নেতা মো. সুজেল আহমদ তালুকদারের বাসায় হামলা, পরিবারের সদস্যদের হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগের তিন নেতা। তাঁরা এ ধরনের ঘটনাকে নিন্দনীয় উল্লেখ করে রাজনৈতিক মতপার্থক্য রাজনৈতিক পরিসরেই মোকাবেলার আহ্বান জানিয়েছেন।

প্রতিবাদ জানানো নেতারা হলেন যুক্তরাজ্য শেফিল্ড আওয়ামী লীগের সহসভাপতি ও বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মতিউর রহমান শাহীন, সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল ও আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু এবং স্পেন আওয়ামী লীগ নেতা অলিউর রহমান।

মতিউর রহমান শাহীন বলেন, রাজনৈতিক কর্মসূচি বা মতাদর্শগত ভিন্নতা থাকতেই পারে। তবে কোনো ব্যক্তির বাসভবনে হামলা, পরিবারের সদস্যদের আতঙ্কিত করা কিংবা ব্যক্তিগত পরিসরে আঘাত হানা রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে যায় না। তিনি বলেন, রাজনৈতিক মতভেদ রাজনৈতিক অঙ্গনের মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত।

অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু বলেন, রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ কিংবা রাজনৈতিক অবস্থান গ্রহণ কোনো ব্যক্তির সাংবিধানিক অধিকার। কোনো কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন থাকলে তার সমাধান আইন ও রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যেই হওয়া উচিত। বাসাবাড়িতে হামলা বা পরিবারকে মানসিক চাপে ফেলা রাজনৈতিক অসহিষ্ণুতার বহিঃপ্রকাশ বলেও মন্তব্য করেন তিনি।

স্পেন আওয়ামী লীগ নেতা অলিউর রহমান বলেন, রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিকভাবেই মোকাবিলা করা উচিত। ব্যক্তি, পরিবার কিংবা সামাজিক অবস্থানকে লক্ষ্যবস্তু করা কোনো সুস্থ রাজনৈতিক চর্চার অংশ হতে পারে না।

বিবৃতিতে নেতারা আরও বলেন, গত ১৬ জুন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত একটি শান্তিপূর্ণ মিছিলের আগে সুজেল আহমদ তালুকদারের বাসায় হামলা এবং তাঁর পরিবারের সদস্যদের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। এর আগে গত ৫ আগস্ট ২০২৪–এর রাজনৈতিক পটপরিবর্তনের পরও তাঁর বাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে উল্লেখ করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )