1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম
কুয়েতের মার্কিন বিমানঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা ইরানের ইরানে আবারও মার্কিন হামলা, চরম ঝুঁকিতে যুদ্ধবিরতি ঈদের দিন সকালে বাস ও মোটরসাইকেল সংঘর্ষে একসঙ্গে প্রাণ হারালেন ৫ জন মহিষের তাণ্ডবে প্রাণ গেল দুজনের, আতঙ্ক ছড়ায় দেওয়ানগঞ্জের পশুর হাটে বরগুনায় আদালতের সামনে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার ইউরো জেতানো অধিনায়ককে ছাড়াই স্পেনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা সকাল থেকে রাত পর্যন্ত ৬ জেলায় সড়ক দুর্ঘটনায় ২৭ জন নিহত বিএনপি সরকারের তিন মাসে ধর্ষণের শিকার ১৩৭ জন, ৯১ জনই শিশু নাড়ির টানে জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাক-পিকআপে ফিরছে মানুষ একাধিক উপদেষ্টার প্রভাবে তিনবার পদত্যাগ করতে চেয়েছিলাম: তৌহিদ হোসেন

কুয়েতের মার্কিন বিমানঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা ইরানের

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
  • ১৯ জন দেখেছেন

ইরানের বন্দর আব্বাসে মার্কিন নৌবাহিনীর বোমা হামলার জবাবে কুয়েতে যুক্তরাষ্ট্রের একটি বিমানঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলার দাবি করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর এই অভিজাত শাখা।

আইআরজিসির ভাষ্য, বন্দর আব্বাসে মার্কিন বাহিনীর ‘আগ্রাসী হামলার’ জবাবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে আঘাত হানা হয়েছে। যে ঘাঁটি থেকে ইরানের ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছিল, সেটিকেই লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করেছে তারা।

তবে কুয়েতের কোন ঘাঁটিতে হামলা চালানো হয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করেনি আইআরজিসি। সংস্থাটির দাবি, বন্দর আব্বাসে হামলার কয়েক ঘণ্টার মধ্যেই ভোর ৪টা ৫০ মিনিটে পাল্টা অভিযান চালানো হয়।

একই সঙ্গে ওয়াশিংটনকে সতর্ক করে আইআরজিসি বলেছে, যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে তার জবাব হবে ‘আরও নিখুঁত ও সিদ্ধান্তমূলক’।

গতকাল বুধবার দিবাগত রাতে ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী বন্দর আব্বাসে হামলা চালায় মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, হরমুজ প্রণালিতে মার্কিন পতাকাবাহী একটি তেলবাহী জাহাজ লক্ষ্য করে ইরানের ড্রোন হামলার চেষ্টার পরিপ্রেক্ষিতে ওই অভিযান চালানো হয়।

ওয়াশিংটনের দাবি, বন্দর আব্বাসে আইআরজিসির একটি ড্রোন পরিচালনা কেন্দ্র লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

সাম্প্রতিক এই পাল্টাপাল্টি হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )