1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম
ধান্দাবাজ রাজনৈতিক বিশ্লেষক ও ধরিবাজ সাংবাদিকদের নির্লজ্জতা সিলেটে সীমিত আকারে পাথর উত্তোলনের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনায় চীনের সহায়তা চাইল বাংলাদেশ ডাক্তার পাত্রীকে বিয়ে করছেন ডাকসু ভিপি সাদিক কায়েম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি ফুটবল ম্যাচ উদ্বোধন করতে গিয়ে অবরুদ্ধ এমপি আমির হামজা, অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে ড. ইউনুস ও আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন সিএনএন-এর প্রতিষ্ঠাতা টেড টার্নার মারা গেছেন ভারতে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে লক্ষ্য করে গুলি, ঘটনাস্থলেই মৃত্যু নারীর পোশাক পরিহিত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিএনএন-এর প্রতিষ্ঠাতা টেড টার্নার মারা গেছেন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১৩ জন দেখেছেন

বিশ্বের ২৪ ঘণ্টার সংবাদ সম্প্রচারের ধারা জনপ্রিয় করে তোলা এবং সিএনএনের প্রতিষ্ঠাতা টেড টার্নার আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।

সিএনএনের তথ্য অনুযায়ী, ১৯৮০ সালে টার্নার প্রতিষ্ঠা করেন কেবল নিউজ নেটওয়ার্ক (সিএনএন), যা বিশ্বের প্রথম পূর্ণকালীন সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল হিসেবে যাত্রা শুরু করে। দিন-রাত নিরবচ্ছিন্নভাবে খবর সম্প্রচারের এই ধারণা অল্প সময়েই বিশ্বজুড়ে ব্যাপক প্রভাব ফেলে।

প্রতিষ্ঠার পরপরই নানা বাধার মুখে পড়লেও কয়েকটি বড় ঘটনার সময় ধারাবাহিক ও দ্রুত সংবাদ পরিবেশন করে সিএনএন নিজেদের আলাদা অবস্থান তৈরি করে। এর মধ্যে ১৯৮১ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের ওপর হামলার চেষ্টা এবং ১৯৮৬ সালে নাসার স্পেস শাটল ‘চ্যালেঞ্জার’ বিস্ফোরণের ঘটনা উল্লেখযোগ্য।

পরবর্তীতে ১৯৯০-৯১ সালের মধ্যপ্রাচ্যের যুদ্ধের লাইভ কভারেজ সিএনএনকে বৈশ্বিক সংবাদমাধ্যম হিসেবে সুপ্রতিষ্ঠিত করে।

সিএনএনের বর্তমান চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মার্ক থম্পসন এক বিবৃতিতে টার্নারকে স্মরণ করে বলেন, তিনি ছিলেন দূরদর্শী ও সাহসী নেতৃত্বের প্রতীক। নিজের সিদ্ধান্তে আস্থা রাখার ক্ষেত্রে তিনি সবসময়ই অটল ছিলেন। টার্নারের হাত ধরেই যে ভিত্তি তৈরি হয়েছে, আজকের সিএনএন সেই ভিত্তির ওপর দাঁড়িয়ে এগিয়ে চলছে বলেও তিনি উল্লেখ করেন।

সংবাদমাধ্যমের জগতে টেড টার্নারের অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )