1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম
ফেঞ্চুগঞ্জে বজ্রপাতে তিন জেলের মৃত্যু, শোক প্রকাশ মতিউর রহমান শাহীন ও আব্দুর রকিব মন্টুর মসজিদের মাইক কিনতে গিয়ে লাশ হয়ে ফিরলেন দুই ভাই পিতা মুক্তিযুদ্ধে শহীদ অথচ জামায়াতের এমপি জন্মেছেন ১৯৮১ সালে প্রবাসীর অর্থায়নে বালাগঞ্জের আনোয়ারপুরে ৫ হাজার ফুট সড়ক পাকাকরণ সম্পন্ন স্পেনে অতিরিক্ত কর্মঘণ্টা নিয়ে শ্রমিকদের ক্ষোভ, দূতাবাস ও মন্ত্রণালয়ের হস্তক্ষেপ দাবি লন্ডনে আওয়ামী লীগ, সংখ্যালঘু ও বিরোধী মতের ওপর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন দিল্লিতে প্রবেশে বাধা, দেশে ফিরলেন ডা. জাহেদ উর রহমান ‘বাংলাদেশের সংকটে শেখ হাসিনাই অপরিহার্য’, স্বদেশে ফেরার সব প্রস্তুতি সম্পন্ন! বিদ্যুৎ বাঁচাতে বড় পর্দায় বিশ্বকাপ খেলা দেখা বন্ধ করেছে জেলা প্রশাসন হামে আরও ৫ শিশুর মৃত্যু, তিন মাসে মোট প্রাণহানি ৬৪৮

‘টক্সিক’ ছবির সাহসী দৃশ্য নিয়ে আপত্তি কিয়ারার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ৪ মে, ২০২৬
  • ৮০ জন দেখেছেন

চলতি বছরের অন্যতম আলোচিত ও প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক’। কন্নড় সুপারস্টার যশ অভিনীত এই ছবিটিকে ঘিরে শুরু থেকেই ভক্তদের মাঝে ব্যাপক উন্মাদনা বিরাজ করছে। তবে ছবিটির মুক্তি বারবার পিছিয়ে যাওয়ায় ভক্তদের কপালে যখন চিন্তার ভাঁজ, ঠিক তখনই নতুন করে আলোচনায় এল এক অভ্যন্তরীণ বিতর্ক।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ছবিতে নিজের অভিনীত কিছু ‘সাহসী’ দৃশ্য নিয়ে আপত্তি তুলেছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আডবানি। ‘টক্সিক’ ছবিতে যশের বিপরীতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন কিয়ারা।

ছবির গল্পের খাতিরে তাদের মধ্যে কিছু ঘনিষ্ঠ ও রোমান্টিক দৃশ্য ধারণ করা হয়েছে। সম্প্রতি সেই দৃশ্যগুলোর ‘ফাইনাল আউটপুট’ দেখে সন্তুষ্ট হতে পারেননি অভিনেত্রী। তার মতে, দৃশ্যগুলো প্রয়োজনের চেয়ে বেশি সাহসী হয়ে গেছে, যা তিনি এখন পর্দায় রাখতে চাইছেন না।

শুটিংয়ের সময় পরিচালক মোহনদাস আশ্বাস দিয়েছিলেন যে, দৃশ্যগুলো কিয়ারার স্বাচ্ছন্দ্যের (কমফোর্ট জোন) কথা মাথায় রেখেই ধারণ করা হবে। কিন্তু এডিটিং টেবিল থেকে আসা চূড়ান্ত দৃশ্যগুলো দেখার পর কিয়ারা পুনরায় ভাবতে শুরু করেছেন।

তিনি মনে করছেন, এই দৃশ্যগুলো তার বর্তমান ভাবমূর্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ফলে ওই বিশেষ অংশগুলো ছবি থেকে বাদ দেওয়ার জন্য তিনি নির্মাতাদের কাছে জোরালো দাবি জানিয়েছেন। এর আগে ‘টক্সিক’-এর টিজারে একটি গাড়ির ভেতরের দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছিল। সেই রেশ কাটতে না কাটতেই খোদ অভিনেত্রীর আপত্তির বিষয়টি ছবিটিকে নতুন বিতর্কের মুখে ঠেলে দিল।

উল্লেখ্য, গীতু মোহনদাসের পরিচালনায় ‘টক্সিক’ ছবিটির অন্যতম প্রযোজক যশ নিজেই। ছবিটি চলতি বছরের ৪ জুন মুক্তি পাওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন মুক্তির দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )