1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প, বললেন ‘দারুণভাবে জিতছি’ রংপুরের তারাগঞ্জে জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার ২ শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রাথমিক শিক্ষক নিয়োগে নিয়োগপত্র ও পদায়ন আদেশ জারির অনুমোদন ফেব্রুয়ারির মধ্যে বিশ্বজুড়ে তাপপ্রবাহে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর শঙ্কা মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর-লুটপাট, জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৪৪.২৭ শতাংশ ৭৪ বছর বয়সে যমজ সন্তানের মা, কীভাবে সম্ভব হলো? ঢাকার কারাগারে ২৪ দিনে ১০ বন্দির মৃত্যু, চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তারাগঞ্জে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাশেদুল আহসান খান বাবু

শেখ হাসিনাকে ফেরাতে রাতের আঁধারে যুবলীগের শপথ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ১২৩ জন দেখেছেন

পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে রাতের আঁধারে শপথ নিয়েছেন লক্ষ্মীপুরের কমলনগরে যুবলীগের নেতাকর্মীরা।

সোমবার (২৭ এপ্রিল) দুপুর থেকে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

২ মিনিট ৪১ সেকেন্ডের এ ভিডিওতে দেখা যায়, প্রায় শতাধিক নেতাকর্মী মুষ্টিহাতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শপথ নিচ্ছেন। এতে কমলনগর উপজেলার ১নং চর কালকিনি ইউনিয়ন যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম রিয়াদ ভাণ্ডারীর নেতৃত্ব দিয়েছেন। মেঘনা নদীর তীরবর্তী একটি নির্জন স্থানে এ জমায়েত অনুষ্ঠিত হয়।

ভিডিওটিতে রিয়াদ ভাণ্ডারীকে বলতে শোনা যায়, আমরা আমাদের নেত্রীকে ফিরিয়ে আনতে যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত। অত্যন্ত গোপনীয়তার সঙ্গে মেঘনা নদীর তীরবর্তী দুর্গম একটি নির্জন স্থানে এ কর্মসূচি পালন করা হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।

৫ আগস্টের পর থেকে যেখানে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের অধিকাংশ নেতাকর্মী আত্মগোপনে, সেখানে এমন ভিডিও বার্তায় স্থানীয় জনমনে কৌতূহল ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

নির্জন চরাঞ্চলে যুবলীগের এমন মহড়া এবং শপথের ভিডিও প্রকাশ্যে এলেও এখন পর্যন্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়দের দাবি, এই ভিডিওর সূত্র ধরে এলাকায় রাজনৈতিক উত্তাপ বাড়তে পারে।

কমলনগর থানার ওসি ফরিদুল আলম জানান, সামাজিক শান্তি বজায় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে শপথ বাক্য পাঠকারীদের বিরুদ্ধে অবশ্যই আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )