৫ আগস্ট পরবর্তী সময় থেকে বালাগঞ্জের আওয়ামী পরিবারের প্রবাসী নেতাকর্মীদের ভূমিকা ও অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনহার মিয়া।
তিনি বলেন, দেশের এই পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে প্রবাসে অবস্থানরত নেতাকর্মীরা যেভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন, তা সত্যিই অনন্য দৃষ্টান্ত। দূর দেশে থেকেও তারা বালাগঞ্জের কর্মীদের পাশে দাঁড়িয়েছেন অকুণ্ঠভাবে। কেউ আইনি সহায়তা দিয়েছেন, কেউ আর্থিক সহায়তা পৌঁছে দিয়েছেন, আবার কেউ নিয়মিত খোঁজখবর নিয়ে সাহস ও প্রেরণা জুগিয়েছেন।
আনহার মিয়া আরও বলেন, অনেক কর্মী যখন নানা প্রতিকূলতার মধ্যে দিন পার করেছেন, তখন প্রবাসী নেতাকর্মীদের সহযোগিতা ছিল ভরসার জায়গা। তাদের এই অবদান শুধু একটি সময়ের জন্য নয়, বরং বালাগঞ্জের রাজনৈতিক ইতিহাসে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “বঙ্গবন্ধু আমাদের শিখিয়েছেন মানুষের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকতে এবং সংগ্রাম করতে। সেই আদর্শই আমাদের পথ দেখায়।”
তিনি প্রবাসী আওয়ামী লীগের সকল নেতাকর্মীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তাদের এই ভালোবাসা, দায়িত্ববোধ ও ত্যাগ বালাগঞ্জ আওয়ামী পরিবারের প্রতিটি সদস্য আজীবন স্মরণ রাখবে। ভবিষ্যতেও এভাবেই সবাই ঐক্যবদ্ধ থেকে দলের কার্যক্রমকে আরও শক্তিশালী করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।