1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা তরুণীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, সমাধান বিয়েতে এবার হল সংসদ এজিএসের রুমে সমকামিতার অভিযোগ জুলাইয়ের হত্যা মামলা অভিযুক্ত হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে

কাঁধে হাত রাখার মানুষ নেই পরীমণির

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ২৭২ জন দেখেছেন

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমণি তার প্রেম, বিয়ে, এবং ব্যক্তিগত জীবন নিয়ে সম্প্রতি কথা বলেছেন।

সাক্ষাৎকারে তিনি বলেন, মানুষ আমার প্রেমে পড়ে, আমি পড়ি না। নায়কদের সঙ্গে প্রেম হয় না। একজনের সঙ্গে হয়েছিল, বাচ্চা হওয়ার পর সব শেষ। এসব নিয়ে আমার কোনো অনুশোচনা নেই।

তিনি আরও জানান, খুব সাধারণ জীবন যাপন করার চেষ্টা করি। আমার পাশে সেরকম কোনো মানুষ নেই যে কাঁধে হাত রেখে সান্ত্বনা দিবে যখন কান্না করি। আমার নিজে নিজে কান্না বন্ধ করতে হয়।

জীবনকে সহজ করে দেখতে পরীমণি বলেন, যদি বুঝতাম আমরা কী চাই তাহলে জীবনটা অনেক সাজানো গোছানো থাকতো, কোনো ভুল থাকতো না। আমি মরে যাইনি, পাগল হয়ে যাওয়ার কথা ছিল, কারণ অনেক কিছু ঘটেছে আমার সাথে, তবে আলহামদুলিল্লাহ কোনো আফসোস নেই।

অভিনেত্রী বলেন, আমি মানুষের মতো জীবন যাপন করি। বাঁচতে ভালোবাসি, আমার জীবনটাকে অনেক ভালোবাসি। যে জীবনকে ভালোবাসে, তার তো এগিয়ে যেতে হবে।

পরীমণি তার জীবনে এমন একটি জায়গায় পৌঁছেছেন যেখানে তিনি জানেন, কাদের সাথে তার কথা জমবে এবং কাদের সাথে কথা বলা উচিত নয়।

আমি দুই-চার মিনিটে বুঝে যাই, আসলে তার সাথে আমার এক ঘণ্টা কথা বলার জায়গাটা আছে না নেই। আমার যেখানে জমবে না, আমি সেখানে থাকি না, বলেও জানান তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )