1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক শ্রমিক দিবস আজ: সংগ্রাম ও ত্যাগের স্মরণ ঢাকা বার নির্বাচন ৬৬ শতাংশ আইনজীবীই দেননি ভোট ৭ মার্চের ভাষণ সংবিধান থেকে বাদ দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আদালতে আইনজীবীকে মারধর বিএনপন্থি আইনজীবীর, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ মাশরাফি-দুর্জয় ভাইকে নিয়েও প্রশ্ন করুন—সাকিবের ফেরা নিয়ে তামিম সরকারি দলের আচরণে মনে হচ্ছে ওরাই আ.লীগ আর আমরা বিএনপি-জামায়াত : তাহের দেশের জিডিপি দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন, দুই বছর কঠিন যাবে: অর্থমন্ত্রী জুলাই চেতনাকে পুঁজি করে ‘রাজনৈতিক ব্যবসা’ বরদাশত করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী কবে দেশে ফিরবেন, জানালেন সাকিব নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের

নারীরা তাদের ইচ্ছামতো পোশাক পরবে: জামায়াত আমির

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ৯৫ জন দেখেছেন

জামায়া‌তে ইসলামীর আমির ডা. শ‌ফিকুর রহমান ব‌লে‌ছেন, মহানবী (সা.) স‌র্বোচ্চ ঝুঁকিপূর্ণ কা‌জেও নারী‌দের যুক্ত ক‌রে‌ছেন। যুদ্ধ ক্ষে‌ত্রে নারী‌দের যুক্ত ক‌রে‌ছেন। তাই আমরা তা‌দের আট‌কে রাখার কে? তারা সামর্থ্য অনুযায়ী দে‌শের জন্য আত্ম‌নি‌য়োগ কর‌বে। তা‌দের পোশাক নি‌য়ে আমরা বাধ্য কর‌ব না। তারা ইচ্ছাম‌তো পোশাক পর‌তে পার‌বে।

শ‌নিবার (৩০ ন‌ভেম্বর) বিকে‌লে সাতক্ষীরা সরকা‌রি উচ্চ বিদ্যাল‌য় মা‌ঠে জেলা জামায়া‌তের কর্মী স‌ম্মেল‌নে প্রধান অতিথির বক্ত‌ব্যে তি‌নি এসব কথা ব‌লেন।

ডা. শ‌ফিকুর রহমান বলেন, মা-বো‌নরা ঘরেও সুরক্ষিত থাক‌বে, কর্মস্থ‌লেও সুর‌ক্ষিত থাক‌বে। তা‌দের দি‌কে কেউ চোখ তু‌লে তাকা‌তে পার‌বে না। আমা‌দের বিরু‌দ্ধে অপপ্রচার চালা‌নো হয় যে, আমরা ক্ষমতায় আস‌লে নারী‌দের ঘর থে‌কে বের হতে দেওয়া হ‌বে না। কিন্তু কথা দি‌চ্ছি এমন হ‌বে না।

তিনি ব‌লেন, আমা‌দের দেশ সাম্প্রদা‌য়িক সম্প্রী‌তির চমৎকার বাগান। এই বাগা‌নে মা‌ঝে ম‌ধ্যে হু‌তুমপেঁচা ঢু‌কে প‌ড়ে। এদের সম্প‌র্কে সতর্ক থাক‌তে হ‌বে।

তিনি আরও বলেন, বিগত সরকার ৫৭ জন সেনা কর্মকর্তা‌কে খুন ক‌রে‌ছে। জামায়া‌তের দুজন আমিরসহ অসংখ্য নেতাকর্মী‌কে হত্যা ক‌রে‌ছে। ১ জুলাই থে‌কে ৫ আগস্ট পর্যন্ত সারা‌ দেশ‌কে খু‌নের বন্যায় ভা‌সি‌য়ে দেওয়া হ‌য়ে‌ছে। শত জুলুম অত্যাচা‌রের পরও আমরা পা‌লি‌য়ে যাইনি। দেশ‌কে যারা ভা‌লোবা‌সে তারা পালা‌তে পা‌রে না। আমরা এই দেশ‌কে গড়‌তে চাই।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )