1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম
এশিয়ান গেমসে বৃষ্টির দাপট, ম্যাচ না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ রংপুর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ইসলামিক ক্রেডিট কার্ডে মদ-জুয়া ও নাইটক্লাবের বিল পরিশোধ করা যাবে না দুর্গাপূজায় বাড়ল এক দিনের ছুটি, টানা পাঁচ দিন বন্ধ থাকবে সরকারি অফিস বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি বিএনপি নেতাকর্মীদের জন্য হাসনাতের ডাকে ‘গণভিক্ষা’ কর্মসূচি বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস দেয়ায় এনসিপি নেতা আটক, আ.লীগের মিছিলের মামলায় গ্রেফতার দেখালো পুলিশ ‘ভয়ংকর’ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান আব্বাস আরাগচির নেতৃত্বে নিউইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছে ইরান ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো, আদালতে পুলিশের তথ্য

তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ৯৯ জন দেখেছেন

হিমালয়ের কাছাকাছি হওয়ায় হিমেল বাতাসে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা আরও কমতে শুরু করেছে। একইসঙ্গে হালকা ঘন কুয়াশায় ঢাকা পড়েছে পথঘাট ও প্রকৃতি। গত এক সপ্তাহ ধরে ১১ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে তাপমাত্রা।

শনিবার (৩০ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হিমালয়ের কাছাকাছি হওয়ায় উত্তরের হিমেল বাতাসে তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। আজ সকাল ৬টায় তেঁতুলিয়ায় ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তবে কোনো কুয়াশা নেই। আকাশও মেঘমুক্ত। কুয়াশা কমে যাওয়ায় উত্তরের হিমেল বাতাস সহজেই তেঁতুলিয়ায় প্রবেশ করায় সকালের সর্বনিম্ন তাপমাত্রা দিন দিন কমছে। তবে দিনের বেলা রোদ থাকায় মানুষের মধ্যে স্বস্তি আছে।

এদিকে, এবার হেমন্তের শুরু থেকেই উত্তরের এই জনপদে শুরু হয়েছিল শীতের আবহ। বর্তমানে দিনভর ঝলমলে রোদ থাকায় দিনে গরম অনুভূত হলেও বিকেল হতে না হতেই শুরু হচ্ছে শীতের অনুভূতি। তবে আকাশ পরিষ্কার থাকায় দিনের বেলা রোদের কারণে দিন ও রাতের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে বেশ পার্থক্য দেখা যাচ্ছে। বিশেষ করে সন্ধ্যা নামলেই পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাসিন্দাদের পরতে হচ্ছে শীতের কাপড়। এমনকি রাতে ঘুমাতে হচ্ছে লেপ ও কম্বল মুড়িয়ে। রাত বাড়ার সঙ্গে বাড়ছে শীতের তীব্রতা। তবে তিন দিন ধরে কুয়াশার পরিমাণ কমে বেড়েছে উত্তরের হিমেল বাতাস। সকাল ঝলমলে রোদ থাকায় কর্মজীবীরা স্বস্তিতে কর্মস্থলে যেতে পারেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )