1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম
এশিয়ান গেমসে বৃষ্টির দাপট, ম্যাচ না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ রংপুর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ইসলামিক ক্রেডিট কার্ডে মদ-জুয়া ও নাইটক্লাবের বিল পরিশোধ করা যাবে না দুর্গাপূজায় বাড়ল এক দিনের ছুটি, টানা পাঁচ দিন বন্ধ থাকবে সরকারি অফিস বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি বিএনপি নেতাকর্মীদের জন্য হাসনাতের ডাকে ‘গণভিক্ষা’ কর্মসূচি বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস দেয়ায় এনসিপি নেতা আটক, আ.লীগের মিছিলের মামলায় গ্রেফতার দেখালো পুলিশ ‘ভয়ংকর’ যুদ্ধের জন্য প্রস্তুত ইরান আব্বাস আরাগচির নেতৃত্বে নিউইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসছে ইরান ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো, আদালতে পুলিশের তথ্য

আশুলিয়ায় পুলিশ সঙ্গে সংঘর্ষে আহত নারী শ্রমিকের মৃত্যু

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ৯৩ জন দেখেছেন

ঢাকার সাভারের আশুলিয়ায় গত ২৩ অক্টোবর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের ঘটনায় আহত চম্পা খাতুন নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন।

রোববার (২৭ অক্টোবর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত চম্পা খাতুন জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিক ছিলেন বলে জানা গেছে। তিনি রংপুর জেলার বাসিন্দা। তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ জানায়, গত ২৩ অক্টোবর সংঘর্ষে আহত হন ওই নারী শ্রমিক। এরপর তাকে ঢামেকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়। তার মরদেহ ঢামেকের মর্গে রাখা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেন।

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো সারোয়ার আলম বলেন, চিকিৎসাধীন অবস্থায় চম্পা খাতুন আজ সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন বলে জেনেছি।

এর আগে, গত ২০ ও ২১ অক্টোবর দুই দিন বকেয়া বেতন পরিশোধ ও কারখানা চালুর দাবিতে বাইপাইল মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেডের শ্রমিকরা। অবরোধের দ্বিতীয় দিনে পুলিশ জলকামান নিক্ষেপ করে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়। এরপর ২৩ অক্টোবর বেলা ১১টার দিকে তারা আশুলিয়ার নরসিংহপুরের সিনসিন মোড় এলাকায় জড়ো হয়ে সেখানে অবস্থিত বিভিন্ন কারখানা লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ শুরু করে। একপর্যায়ে পুলিশ তাদের বাধা দিলে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ শুরু করলে সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

এসময় শ্রমিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন শ্রমিক আহত হন। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে আশংকাজনক হওয়ায় চম্পা খাতুনসহ দুজন নারী শ্রমিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে চম্পা খাতুন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )