1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
গুলি ছুড়ে নিউগিনি প্রপার্টিজে হামলা, সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর-লুটপাট হাফপ্যান্ট পরায় মেট্রোস্টেশনে অ্যাথলেট প্রশিক্ষককে ৪০ মিনিট দাঁড় করিয়ে রাখার অভিযোগ এডিস মশা দিনে কামড়ালেও বেয়াদবগুলো এখন রাতেও কামড়াচ্ছে জানুয়ারিতে সংবিধান সংশোধন, এরপরই গণভোট লালমনিরহাট লালমনিরহাটে বগি ফেলে চলে গেল ট্রেন, মহাসড়কে ১ ঘণ্টা যানজট ‘কিছু করে দেখান’, স্বরাষ্ট্রমন্ত্রীকে সালমান মুক্তাদির সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ‘ঢালাও’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প, বললেন ‘দারুণভাবে জিতছি’ রংপুরের তারাগঞ্জে জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার ২ শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

নেতাকর্মীদের জরুরি নির্দেশনা দিল আ.লীগ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৭ জন দেখেছেন

সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের প্যাড ব্যবহার করে দেওয়া কোনো বিবৃতি বা নির্দেশনার ভিত্তি নেই বলে জানিয়েছে দলটি।

বৃহস্পতিবার (১৯ জুলাই) দুপুর ২টার দিকে আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

ওই পোস্টে জানানো হয়, আওয়ামী লীগের প্যাড ব্যবহার করে, বিভিন্ন নামে-বেনামে নির্দেশনা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিবৃতি দিচ্ছে কে বা কারা। যেইগুলোর কোনো ভিত্তি নেই।

পোস্টে আরও বলা হয়, আওয়ামী লীগের ফেসবুক পেজ, টেলিগ্রাম চ্যানেল, টুইটার (এক্স), ইউটিউব চ্যানেলের বাইরে অন্য কোনো সামাজিক মাধ্যমের পেজ বা মিডিয়া থেকেও যে কোনো দলীয় আপডেট আসলে তা অবশ্যই আওয়ামী লীগের যোগাযোগমাধ্যম থেকে যাচাই (ভেরিফাই) করার জন্য সবাইকে বিনীত অনুরোধ করছি।

ফেজবুক পোস্টে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে সাংবাদিকদেরও দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

 

প্রসঙ্গত, ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ভারতে চলে যান। সেদিন থেকে দলটির নেতারা আত্মগোপনে থাকায় বক্তব্য-বিবৃতি পাওয়া যাচ্ছে না। এমতাবস্থায় দলটির সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের নামে আওয়ামী লীগের অফিসিয়াল প্যাডে নেতা কর্মীদের নির্দেশনা দেওয়া হয়। অন্যদিকে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিমের পক্ষ থেকে একাধিক বিবৃতি পাঠানো হয় সাংবাদিকদের কাছে। এগুলো সঠিক ছিল না বলে দাবি করেছে আওয়ামী লীগ।

উল্লেখ্য, বিগত সময়গুলোতে আওয়ামী লীগের ইমেইল (office@albd.org) থেকে দলের কর্মসূচির তথ্যসহ গণমাধ্যমকে বক্তব্য বিবৃতি পাঠানো হতো। পাশাপাশি গুরুত্বপূর্ণ কিছু হলে ফেরিফায়েড ফেসবুক পেজ ও দলের ওয়েবসাইড www.albd.org এ আপলোড করা হতো। তবে আগস্টে সরকার পতনের পর থেকে দলের ই-মেইল থেকে গণমাধ্যমকে কোনো তথ্য পাঠানো হয়নি। পাশাপাশি ওয়েবসাইটও ডাউন রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )