1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প, বললেন ‘দারুণভাবে জিতছি’ রংপুরের তারাগঞ্জে জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার ২ শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রাথমিক শিক্ষক নিয়োগে নিয়োগপত্র ও পদায়ন আদেশ জারির অনুমোদন ফেব্রুয়ারির মধ্যে বিশ্বজুড়ে তাপপ্রবাহে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর শঙ্কা মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর-লুটপাট, জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৪৪.২৭ শতাংশ ৭৪ বছর বয়সে যমজ সন্তানের মা, কীভাবে সম্ভব হলো? ঢাকার কারাগারে ২৪ দিনে ১০ বন্দির মৃত্যু, চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তারাগঞ্জে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাশেদুল আহসান খান বাবু

লাইফ সাপোর্টে শিল্পী মুস্তাফা মনোয়ার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৩ জন দেখেছেন

বাংলাদেশের প্রবীণ চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন তিনি।

গত বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। পরে অবস্থার অবনতি হওয়ায় গত শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে লাইফ সাপোর্টে নেওয়া হয়। মুস্তাফা মনোয়ারের স্ত্রী মেরী মনোয়ার গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, মুস্তাফা মনোয়ারের অবস্থা বেশ জটিল। গত মে মাসে ভারত থেকে চিকিৎসার পর তাকে দেশে নিয়ে আসা হয়। এরপর তাকে রেডিয়েশন থেরাপি দেওয়া হয়েছে।

মুস্তাফা মনোয়ারের ব্যক্তিগত সহকারী রুবেল মিয়া জানান, গত বুধবার বিকেলে তিনি বাসায় মাথা ঘুরে পড়ে গেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

বাংলাদেশের পাপেটম্যান হিসেবেখ্যাত শিল্পী মুস্তাফা মনোয়ার দীর্ঘদিন ধরে নিউমোনিয়া ও প্রোস্টেট ক্যানসারে ভুগছেন। বাংলাদেশের চিত্রকলায় অসামান্য অবদান রয়েছে মুস্তফা মনোয়ারের। এছাড়াও তিনি পাপেট বা পুতুলনাচের অঙ্গনে একজন পথিকৃৎ। এজন্য তাকে ‘পাপেটম্যান’ বলা হয়। পুতুলনাচকে তিনি বাংলাদেশের ঐতিহ্যবাহী সংস্কৃতির অংশ হিসেবে প্রতিষ্ঠিত করেন।

তিনি চিত্রকলায় বহু প্রদর্শনীতে অংশগ্রহণের পাশাপাশি দেশের বিভিন্ন সাংস্কৃতিক উন্নয়নে কাজ করেছেন। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )