1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম
জামায়াতের এখনকার কাজ অপপ্রচার আর মিথ্যাচার: রুহুল কবির রিজভী বিনামূল্যে ইউটিউবে দেখা যাবে ফুটবল বিশ্বকাপ, তবে শর্ত আছে এবার ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ ব্যবহারে লাগবে মাসিক ফি রাজস্ব তহবিল থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক তারাগঞ্জে বিষপানে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু ‘ছিন্ন-বিচ্ছিন্ন হোক দেহ’, স্ট্যাটাসের পর সড়ক দুর্ঘটনায় প্রবাসী ‍নিহত ডোনাল্ড ট্রাম্প’ নামক মহিষ নিয়ে সরকারের উদ্যোগকে সাধুবাদ জানাই: নাসীরুদ্দীন পাটওয়ারী কুয়েতের মার্কিন বিমানঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা ইরানের ইরানে আবারও মার্কিন হামলা, চরম ঝুঁকিতে যুদ্ধবিরতি

পাকিস্তানের মাটিতে অনন্য কীর্তি গড়লেন হাসান

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৯ জন দেখেছেন

রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচের দ্বিতীয় ইনিংসে টাইগার পেসার হাসান মাহমুদের বোলিং তাণ্ডবে ১৭২ রানে অলআউট হয় পাকিস্তান। এতে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ১৮৫ রান। এই রান করতে পারলে প্রথমবারের মতো পাকিস্তানের মাটিতে তাদের বিপক্ষে টেস্ট সিরিজ জিতবে বাংলাদেশ।

দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের ব্যাটিংয়ে ধস নামান হাসান। প্রথম বাংলাদেশি বোলার হিসেবে পাকিস্তানের মাটিতে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়েন হাসান। বাকি পাঁচ উইকেটের চারটি নিয়েছেন নাহিদ, একটি তাসকিন। অর্থাৎ দশটি উইকেটই নিয়েছেন পেসাররা। টেস্টে এর আগে এমন কীর্তি ছিল না বাংলাদেশি পেসারদের।

রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় ইনিংসে ৪৩ রানে ৫ উইকেট নিয়ে প্রতিপক্ষের মাঠে সেরা বোলিংয়ের কীর্তি গড়েছেন তিনি। নিজের ক্যারিয়ারেরও সেরা বোলিং ২৪ বছর বয়সি পেসারের।

আগের সেরা বোলিং ছিল এ বছরের শুরুতে চট্টগ্রাম টেস্টে ৬৫ রানে ৪ উইকেট, শ্রীলঙ্কার বিপক্ষে। পাকিস্তানের মাঠে হাসানের আগে পেস বোলার হিসেবে সেরা বোলিং ছিল খালেদ মাহমুদ সুজনের। ২০০৩ সালে মুলতান টেস্টে ৩৭ রানে ৪ উইকেট নিয়েছিলেন সাবেক অধিনায়ক। পেস-স্পিন মিলিয়ে তৃতীয় বোলার হিসেবে পাকিস্তানের মাঠে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন হাসান।

এর আগে প্রথম টেস্টে দ্বিতীয় বোলার হিসেবে এই কীর্তি গড়েছেন মেহেদী হাসান মিরাজ।

আর প্রথম কীর্তির মালিক হচ্ছেন মোহাম্মদ রফিক। বাঁহাতি স্পিনার এই কীর্তি দুইবার গড়েছেন। ২০০৩ সালে পেশোয়ারে ১১৮ রানে ৫ উইকেট নেওয়ার পর ওই সফরেই মুলতান টেস্টে ৫ উইকেট নেন ৩৬ রানে। বাংলাদেশি বোলারদের মধ্যে যা পাকিস্তানের মাঠে সেরা বোলিং।

এর আগে প্রথম ইনিংসে ২৭৪ রানে অলআউট হয় স্বাগতিকরা। নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশ করে ২৬২ রান। এরপর দ্বিতীয় ইনিংসে ১৭২ রানে অলআউট হয় পাকিস্তান। এতে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৮৫ রান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )