1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ৩০ মে ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে বিষপানে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু ‘ছিন্ন-বিচ্ছিন্ন হোক দেহ’, স্ট্যাটাসের পর সড়ক দুর্ঘটনায় প্রবাসী ‍নিহত ডোনাল্ড ট্রাম্প’ নামক মহিষ নিয়ে সরকারের উদ্যোগকে সাধুবাদ জানাই: নাসীরুদ্দীন পাটওয়ারী কুয়েতের মার্কিন বিমানঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা ইরানের ইরানে আবারও মার্কিন হামলা, চরম ঝুঁকিতে যুদ্ধবিরতি ঈদের দিন সকালে বাস ও মোটরসাইকেল সংঘর্ষে একসঙ্গে প্রাণ হারালেন ৫ জন মহিষের তাণ্ডবে প্রাণ গেল দুজনের, আতঙ্ক ছড়ায় দেওয়ানগঞ্জের পশুর হাটে বরগুনায় আদালতের সামনে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার ইউরো জেতানো অধিনায়ককে ছাড়াই স্পেনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

ভারতের আপৎকালীন কোচ লক্ষণ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ১৫৭ জন দেখেছেন

২০২৪ বিশ্বকাপের পর ভারতের প্রধান কোচের দায়িত্ব ছেড়েছেন- এমনটা আগেই আগেই জানিয়ে দিয়েছিলেন রাহুল দ্রাবিড়। কিন্তু এখনও নতুন কোচ নিয়োগ দেয়নি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। এ অবস্থায় টিম ইন্ডিয়ার আপৎকালীন দায়িত্ব পাচ্ছেন ভারতের সাবেক ব্যাটার ভিভিএস লক্ষণ। তবে তিনি দায়িত্ব সামলাবেন শুধু জিম্বাবুয়ে সফরে।

এ মাসের শেষদিকে অর্থাৎ শ্রীলঙ্কা সিরিজ শুরুর আগেই তার জায়গায় স্থায়ী কোচ নিয়োগ দেওয়া হবে। বিসিসিআই সচিব জয় শাহ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

গত শনিবার দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভারত বিশ্বকাপ জেতার পর ক্যারিবিয়ানে দলের সঙ্গেই আছেন জয় শাহ। সেখানেই কয়েকজন ভারতীয় সাংবাদিককের সঙ্গে আলাপকালে তিনি কোচ নিয়োগ নিয়ে কথা বলেন। তিনি জানান, বোর্ডের উপদেষ্টা কমিটি এরইমধ্যে কোচ নিয়োগ করতে দুইজনের সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করেছে। শিগগিরই সাক্ষাৎকার গ্রহণ করে তাদের একজনকে বেছে নেওয়া হবে।

২০২১ সালে রবি শাস্ত্রীর কাছ থেকে ভারতের প্রধান কোচের দায়িত্ব বুঝে নেন রাহুল। এর আগে ভারতের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির পরিচালক ছিলেন তিনি। তার অধীনে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল খেলেছে ভারত। ওই টুর্নামেন্ট শেষেই দায়িত্ব ছাড়ার কথা ছিল তার। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তার মেয়াদ বৃদ্ধি করা হয়। এরপর তো ইতিহাসেই নাম লিখিয়ে ফেলেছেন তিনি। তার অধীনে নিজেদের ইতিহাসে দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার স্বাদ পেয়েছে ভারত।

জিম্বাবুয়েতে আগামী ৬ জুলাই থেকে ৫টি টি-টোয়েন্টি খেলবে টিম ইন্ডিয়া। এই সফরে দায়িত্ব সামলাবেন লক্ষণ। এরপর ২৭ জুলাই শ্রীলঙ্কা সফরে যাবে ভারতীয় দল। যেখানে তারা ৩টি টি-টোয়েন্টি ও ৩টি ওয়ানডে খেলবে। জয় শাহর বক্তব্য অনুযায়ী, এই সফরের আগেই নতুন কোচ পেয়ে যাবে ভারত।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )