1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা তরুণীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, সমাধান বিয়েতে এবার হল সংসদ এজিএসের রুমে সমকামিতার অভিযোগ জুলাইয়ের হত্যা মামলা অভিযুক্ত হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে

মাশরাফি-দুর্জয় ভাইকে নিয়েও প্রশ্ন করুন—সাকিবের ফেরা নিয়ে তামিম

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৯৮ জন দেখেছেন

অনেক দিন ধরেই দেশে নেই সাকিব আল হাসান। সঙ্গে জাতীয় দল থেকেও বাইরে। তবে না থেকেও ঠিকই আলোচনার কেন্দ্রে তিনি। বাঁহাতি অলরাউন্ডারে দেশে ফেরার বিষয়ে যে প্রতিনিয়তই প্রশ্নের মুখোমুখি হতে হয় বিসিবির কাউকে না কাউকে।

আজও তেমনি এক প্রশ্নের মুখোমুখি পড়তে হয়েছে তামিম ইকবালকে। আর সাকিবের প্রশ্ন উঠতেই অন্য দুই সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও নাঈমুর রহমান দুর্জয়কে টেনে আনলেন বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি। আজ মিরপুরে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আমার পজিশন থেকে একটা জিনিস জাস্ট আপনাদের অনুরোধ করতে চাই যে আমরা লাস্ট এক-দেড়-দুই বছর ধরে একজন পার্টিকুলার ক্রিকেটারকে নিয়েই…যদি নাম বলতে হয় সাকিবকে নিয়েই আমরা কথা বলছি। বাট আই উইল অলসো রিকোয়েস্ট, যখন আপনারা এই প্রশ্নটা করেন, আমাদের তিনজন ক্রিকেটার…তিনজন এক্স ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা ও দুর্জয় ভাইও সেইম অবস্থায় আছেন।

তাদের নিয়ে প্রশ্ন নেই।’

৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর আওয়ামী লিগের অনেকের মতো মামলা হয়েছে সাকিব, মাশরাফি ও নাঈমুরের বিরুদ্ধে। দুর্জয় আগের হলেও ২০২৪ সালের নির্বাচন আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন মাশরাফি-নাঈমুর। তিনজনই সাবেক ক্রিকেটার হওয়ায় তাই সবার বেলাই কথা বলা উচিত বলে মনে করেন তামিম।

তিনি বলেছেন, ‘দেখুন, শুধু একজন ক্রিকেটারকে নিয়ে শোনা বা কথা বলা ঠিক নয়। আমার কাছে মনে হয় যে আমরা যখন প্রশ্ন করব আপনারাও যখন প্রশ্ন করবেন প্লিজ, আরো দুই অধিনায়ককে নিয়েও প্রশ্ন করুন।’

সাকিবের ফেরার বিষয়ে তামিম বলেছেন, ‘ওর যে বিষয়টা আছে, আমাদের তরফ থেকে ক্রিকেটিং অ্যানি সুযোগ-সুবিধা বা যেকোনো কিছু আমরা তাদের ওপেন আর্মে ওয়েলকাম করব। ল-ফুলি যে জিনিসগুলো আছে, আপনি আমাদের মিনিস্টার সাহেবও বলেছেন, তিনিও বলেছেন যে এটার প্রতি আমরা নমনীয় হবো…তার তরফ থেকে বলেছেন। ক্রিকেট বোর্ড আমাদের তরফ থেকে ক্রিকেটিং যেসব জিনিসে, আমরা হেল্প করতে পারি, উই আর অলওয়েজ দেয়ার উইল ওয়েলকাম দেম উইথ ওপেন আর্মস।

যদি তাদের ওই সমস্যাগুলো তারা সমাধান করে আসেন তাহলে আমরা স্বাগত জানাব।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )