1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা তরুণীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, সমাধান বিয়েতে এবার হল সংসদ এজিএসের রুমে সমকামিতার অভিযোগ জুলাইয়ের হত্যা মামলা অভিযুক্ত হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে

ধোনিকে মাঠে দেখার অপেক্ষা বাড়ছে, রোহিতকে নিয়ে শঙ্কা কাটেনি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ৪ মে, ২০২৬
  • ৯৫ জন দেখেছেন

চেন্নাই সুপার কিংস আইপিএলে ৯ ম্যাচ খেলে ফেললেও মহেন্দ্র সিং ধোনির দেখা পাওয়া যায়নি। সাবেক অধিনায়কের মাংসপেশিতে আবারো টান পড়া কারণে তাকে খেলানোর অপেক্ষা আরও দীর্ঘতর হচ্ছে। শেষবার তাকে আইপিএল ম্যাচ খেলতে দেখা গেছে প্রায় এক বছর আগে, গত বছর ২৫ মে গুজরাট টাইটান্সের বিপক্ষে।

আগামীকাল (মঙ্গলবার) দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে নয়াদিল্লিতে পরের ম্যাচ খেলবে চেন্নাই। দল ইতোমধ্যে দিল্লিতে পৌঁছে গেছে, কিন্তু সঙ্গে নেই ধোনি। সাবেক অধিনায়ক চেন্নাইতে রয়ে গেছেন। কাফ ইনজুরিরতে পড়া ধোনির পুনর্বাসন চলছে সেখানেই।

ধোনি যে এখনো ম্যাচ খেলার জন্য প্রস্তুত নয়, তা বুঝতে কষ্ট হওয়ার কথা নয়। কিন্তু ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তারা চলতি মৌসুমে তাকে অন্তত এক ম্যাচের জন্য হলেও খেলানোর সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না। দলের একজন উচ্চপদস্থ কর্মকর্তা ক্রিকবাজকে বলেছেন, ‘কোনো একটা পর্যায়ে গিয়ে তাকে অবশ্যই পাওয়া যাবে।’

চেন্নাইয়ের হাতে আছে আর পাঁচ ম্যাচ। দিল্লির পর তারা ১০ মে স্বাগত জানাবে লখনউ সুপার জায়ান্টসকে। তারপর ১৫ মে লখনউতে রিশাভ পান্তের দলকে ফিরতি লেগে মোকাবিলা করবে। ১৮ মে সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে ঘরের মাঠে খেলে ২১ মে গুজরাট টাইটান্সের বিপক্ষে লিগের শেষ ম্যাচ খেলবে তারা।

৯ ম্যাচে চার জয়ে প্লে অফের দৌড়ে ভালো অবস্থানে চেন্নাই। টেবিলের ষষ্ঠ স্থানে তারা। বাকি ম্যাচগুলো থেকে অন্তত চারটি জিততে হবে তাদের।

এদিকে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে রোহিত শর্মার খেলা নিয়ে শঙ্কা এখনো কাাটেনি। যদিও মুম্বাই ক্যাম্প থেকে ইতিবাচক সংকেত মিলছে। জানা গেছে, আজ (সোমবার) রাতে লখনউর বিপক্ষে রোহিতের খেলার সিদ্ধান্ত তার ওপর ছেড়ে দিয়েছে টিম ম্যানেজমেন্ট।

গত ১২ এপ্রিল থেকে রোহিত মাঠের বাইরে। গতকাল (রোববার) সন্ধ্যায় ওয়াংখেড়েতে প্রায় এক ঘণ্টা ব্যাট করেন তিনি। কিছু ফিটনেস ড্রিল করেছেন। হ্যামস্ট্রিং ইনজুরিতে রোহিত পাঁচ ম্যাচ খেলতে পারেননি, যার মধ্যে চারটিই হেরেছে দল। নবম স্থানে নেমে গেছে মুম্বাই, এই দুঃসময়ে সাবেক অধিনায়ক ফিরবেন কি না, সেই সিদ্ধান্ত তাকেই নিতে হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )