1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা তরুণীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, সমাধান বিয়েতে এবার হল সংসদ এজিএসের রুমে সমকামিতার অভিযোগ জুলাইয়ের হত্যা মামলা অভিযুক্ত হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে

কবে দেশে ফিরবেন, জানালেন সাকিব

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৯৮ জন দেখেছেন

বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান আবারও দেশের মাটিতে ফেরার আশার কথা জানিয়েছেন। তবে এবারও সেই প্রত্যাবর্তন বাস্তবায়িত হবে কি না, তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।

ভারতের মুম্বাইয়ে আয়োজিত ইইউ টি-টোয়েন্টি বেলজিয়াম-২০২৬ টুর্নামেন্টের জার্সি উন্মোচন অনুষ্ঠানে অংশ নিয়ে দেশটির গণমাধ্যম ‘স্পোর্টস্টার’কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বছরের শেষ নাগাদ দেশে ফেরার ব্যাপারে তিনি আশাবাদী।

সাকিব বলেন, আমি আশাবাদী যে বছরের শেষ দিকে সব কিছুর সমাধান হয়ে যাবে। আপাতত ভালো কিছুর প্রত্যাশা করছি। তবে একটা বিষয় নিশ্চিত আমাকে বাংলাদেশে ফিরতেই হবে।

তিনি আরও বলেন, প্রশ্ন শুধু এটাই যে কত দ্রুত ঘটতে পারে। তবে আমি আশাবাদী যে বছরের শেষ দিকে ফিরতে পারব। কিভাবে ঘটবে জানি না। তবে আমি সত্যিই আশাবাদী।

এ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আগের বোর্ডের ভূমিকা নিয়েও হতাশা প্রকাশ করেন তিনি। সাকিবের ভাষায়, আগের বোর্ড তাকে দেশে ফেরানোর আগ্রহ দেখালেও তা বাস্তবে রূপ দেওয়ার মতো কার্যকর উদ্যোগ নেয়নি।

মুখে বলা আর বাস্তবায়ন এই দুইয়ের মধ্যে বড় পার্থক্য আছে। এখনো শুনি সবাই আমাকে ফেরাতে চায়, কিন্তু দুঃখের বিষয় হলো, বাস্তবে তেমন কোনো পদক্ষেপ দেখা যায়নি, যোগ করেন তিনি।

উল্লেখ্য, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে সাকিব সর্বশেষ খেলেছেন ২০২৪ সালের অক্টোবরে, ভারতের বিপক্ষে কানপুর টেস্টে। এরপর আর জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি তাকে।

৩৯ বছর বয়সী এই বাঁহাতি অলরাউন্ডার এর আগে একাধিকবার জানিয়েছেন, দেশের মাটিতে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে চান। তবে গত ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর থেকে তার দেশে ফেরা আর সম্ভব হয়নি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )