1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৪৪.২৭ শতাংশ ৭৪ বছর বয়সে যমজ সন্তানের মা, কীভাবে সম্ভব হলো? ঢাকার কারাগারে ২৪ দিনে ১০ বন্দির মৃত্যু, চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তারাগঞ্জে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাশেদুল আহসান খান বাবু মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হার বাংলাদেশের ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেটে রানার্স আপ বাংলাদেশ ইউনিভার্সিটি শেখ হাসিনার ৮০ তম জন্মদিন পালনে ভারতে একাধিক অনুষ্ঠান, থাকবেন বিজেপির মন্ত্রী, কংগ্রেসের নেতা, বিশিষ্টজনেরা দেয়ালে কিশোর গ্যাংয়ের নাম, কুমিল্লায় অভিযানেও থামছে না অপরাধ পর্তুগালের একমাত্র গোলটা করেছেন জোয়াও ফেলিক্সসেলেসাও পর্তুগাল দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কমেছে গ্যাসের সরবরাহ, ভোগান্তির আশঙ্কা

ফিনফিনে পাখায় প্রজাপতির মহাসাগর পাড়ি, চমকে গেলেন বিজ্ঞানীরা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ১৭৬ জন দেখেছেন

পাখিদের হাজার হাজার মাইল পাড়ি দেয়ার ঘটনা স্বাভাবিক। শীত থেকে বাঁচতে অনেক পাখিই হয়তো সাতসমুদ্র-তেরো নদী পাড়ি দেয়। তবে বিজ্ঞানীরা চমকে গেছেন প্রজাপতি কাণ্ডে। ফিনফিনে পাখার প্রজাপতিরা রীতিমতো চমকে দিয়েছে।

ঘটনাটা ২০১৩ সালের। স্পেনের বোটানিক্যাল ইনস্টিটিউট অফ বার্সেলোনার গবেষকেরা ঘটনাটি প্রত্যক্ষ করেন। তারা দক্ষিণ আমেরিকার ফ্রেঞ্চ গায়ানার আটলান্টিক সমুদ্র সৈকতে বিশেষ এক ধরনের প্রজাপতি দেখতে পান। পেইন্টেড লেডি বাটারফ্লাই নামের প্রজাপতিরা তাদের চমকে দেয়। কারণ, এ প্রজাতি সাধারণত দক্ষিণ আমেরিকা অঞ্চলের নয়। এ প্রজাপতিরা থাকে অন্য এলাকায়।

ফলে কৌতূহল আর চমক থেকে শুরু হয় গবেষণা। ১০ বছরের দীর্ষ গবেষণায় জানা গেছে
এ প্রজাপতিগুলো আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে সেখানে গেছে।

প্রজাপতির আটলান্টিক সফর বিষয়ে ‘নেচার কমিউনিকেশনে’ গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। বিজ্ঞানীরা বলছেন, পেইন্টেড লেডি প্রজাপতি টানা ৪ হাজার ২০০ কিলোমিটারের পাড়ি দিতে পারে। ফলে পশ্চিম ইউরোপের ফ্রান্স, আয়ারল্যান্ড, যুক্তরাজ্য ও পর্তুগাল থেকে এসব প্রজাপতি মাঝেমধ্যেই আটলান্টিক পাড়ি দেয়।

গবেষকদের দাবি, সমুদ্রের ওপর দিয়ে টানা পাঁচ থেকে আট দিন উড়তে পারে পেইন্টেড লেডি প্রজাপতি। ফলে বাতাসের অবস্থানগত সুবিধা নিয়ে প্রজাপতিগুলো আটলান্টিক মহাসাগর পাড়ি দিতে পারে। প্রজাপতি কম শক্তি খরচ করে ওড়ার কৌশল জানে। অবশ্য বাতাস না থাকলে প্রজাপতি নিজের শক্তি ব্যয় করে উড়তে থাকে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )