1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প, বললেন ‘দারুণভাবে জিতছি’ রংপুরের তারাগঞ্জে জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার ২ শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রাথমিক শিক্ষক নিয়োগে নিয়োগপত্র ও পদায়ন আদেশ জারির অনুমোদন ফেব্রুয়ারির মধ্যে বিশ্বজুড়ে তাপপ্রবাহে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর শঙ্কা মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর-লুটপাট, জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৪৪.২৭ শতাংশ ৭৪ বছর বয়সে যমজ সন্তানের মা, কীভাবে সম্ভব হলো? ঢাকার কারাগারে ২৪ দিনে ১০ বন্দির মৃত্যু, চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তারাগঞ্জে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাশেদুল আহসান খান বাবু

তাহসান-মিথিলার ‘বাজি’র ট্রেইলার প্রকাশ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ২১৩ জন দেখেছেন

তাহসান খান ও রাফিয়াত রশীদ মিথিলা অভিনীত ওয়েব সিরিজ ‘বাজি’র ট্রেইলার প্রকাশ হয়েছে সোশাল মিডিয়ায়।

আরিফুর রহমানের নির্মাণে ক্রিকেটে বাজি ও বাজির প্রভাব ঘিরে গড়ে উঠেছে ‘বাজি’র গল্প। এ সিরিজে আরো অভিনয় করেছেন মিম মানতাসা, মনোজ প্রামাণিক, নাজিয়া হক অর্ষা, শাহাদাৎ হোসেন, পার্থ শেখ, তাসনুভা তিশা, আবরার আতহারসহ অনেকে। পরিচালক কোনও তারিখ ঘোষণা না করে বলেছেন, ‘বাজি’ আসছে শিগগিরই।

তাহসান-মিথিলা এই সিরিজের মাধ্যমে এক হলেও ‘বাজি’-তে একসঙ্গে দেখা যাবে না তাদেরকে। সিরিজটির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে হাজির হয়ে এমনটাই জানিয়েছেন মিথিলা। কাজটি নিয়ে তিনি বলেন, তাহসানের সঙ্গে সিন শেয়ার না করলেও এখানে আমরা স্ক্রিন শেয়ার করেছি। তাহসান অনেক ভালো অভিনেতা।

তিনি আরও বলেন, চরকির সঙ্গে এর আগেও কাজের অভিজ্ঞতা ভালো আর এবার আরও ভালো কিছু হবে। অন্যরকম একটা গল্পে আরিফুর রহমানের পরিচালনায় কাজের অভিজ্ঞতাটাও বেশ ইন্টারেস্টিং।

প্রসঙ্গত, শোবিজের জনপ্রিয় তারকাজুটি ছিলেন তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলা। এমনকি অনেকেই এই জুটিকে আইডল কাপলও মনে করতেন। কিন্তু তাদের বিচ্ছেদের খবরে যেন মন ভেঙে যায় ভক্তদের। ২০১৭ সালের অক্টোবরে প্রায় ১১ বছরের সংসার জীবনের ইতি টানেন তাহসান-মিথিলা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )