1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প, বললেন ‘দারুণভাবে জিতছি’ রংপুরের তারাগঞ্জে জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার ২ শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রাথমিক শিক্ষক নিয়োগে নিয়োগপত্র ও পদায়ন আদেশ জারির অনুমোদন ফেব্রুয়ারির মধ্যে বিশ্বজুড়ে তাপপ্রবাহে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর শঙ্কা মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর-লুটপাট, জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৪৪.২৭ শতাংশ ৭৪ বছর বয়সে যমজ সন্তানের মা, কীভাবে সম্ভব হলো? ঢাকার কারাগারে ২৪ দিনে ১০ বন্দির মৃত্যু, চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তারাগঞ্জে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাশেদুল আহসান খান বাবু

এক অদ্ভুত পরিবারের গল্প ‘‌‌চিড়িয়া ঘর’

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ১২ জুন, ২০২৪
  • ১২৭ জন দেখেছেন

একটা অদ্ভুত পরিবারে বাস করেন কেয়া পায়েল। যেখানে তার বাবা-মা, ভাই-বোন-ভাবি; সবাই বসবাস করেন। অথচ পরিবারের সদস্যরা কেউ কারও সঙ্গে কথা বলে না। বললেও সেটার বার্তাবাহক হন ঘরের কনিষ্ঠ সদস্য কেয়া।

এমনই এক অদ্ভুত ঘরের গল্প নিয়ে নির্মিত হয়েছে ঈদের বিশেষ নাটক ‘চিড়িয়া ঘর’। এর অন্যতম চরিত্রে অভিনয় করেছেন কেয়া পায়েল। আরও আছেন তৌসিফ মাহবুব, সাইদুর রহমান পাভেল, মুসাফির সৈয়দ বাচ্চু প্রমুখ। সিএমভি’র ব্যানারে নাটকটির চিত্রনাট্য লিখেছেন ও বানিয়েছেন সাজ্জাদ হোসেন বাপ্পি।

নির্মাতা বাপ্পির ভাষ্য মতে, একটি অদ্ভুত পরিবারের গল্প রয়েছে এই নাটকে। যে পরিবারের একমাত্র প্রাণস্পন্দন ছোট মেয়ে কেয়া পায়েল। যার কাজই হচ্ছে পরিবারের সব সদস্যের মধ্যে সংযোগ স্থাপনের চেষ্টা করা। অথচ সেই মেয়েটিই নিজের মনের মানুষটিকে পেতে পোড়াতে হচ্ছে কাঠ-খড়।

নিজের চরিত্র প্রসঙ্গে কেয়া পায়েল বলেন, ‘বিধাতার কাছে কিছু চাইলে সেটা বুঝে শুনে চাইতে হয়। তা না হলে কখন কোন চাওয়া কবুল হয়ে যায়, সেটা বলা মুশকিল। যেমন, আমার চরিত্রের মেয়েটি ছোটবেলা থেকে চিড়িয়াখানা খুব পছন্দ করতো। মনে মনে ভাবতো, সে যেন আজীবন এমন চিড়িয়াখানায় আসতে পারে। বড় হওয়ার পর মেয়েটি লক্ষ্য করলো, তার নিজের ঘরটাই চিড়িয়াখানায় পরিণত হয়েছে! এমনই এক অদ্ভুত পরিবারের গল্প এটি।’

প্রযোজক এসকে সাহেদ আলি পাপ্পু জানান, সদ্য শুটিং শেষ হওয়া বিশেষ এই নাটকটি ঈদের অন্যতম নাটক হিসেবে মুক্তি পাচ্ছে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )