1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প, বললেন ‘দারুণভাবে জিতছি’ রংপুরের তারাগঞ্জে জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার ২ শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রাথমিক শিক্ষক নিয়োগে নিয়োগপত্র ও পদায়ন আদেশ জারির অনুমোদন ফেব্রুয়ারির মধ্যে বিশ্বজুড়ে তাপপ্রবাহে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর শঙ্কা মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর-লুটপাট, জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৪৪.২৭ শতাংশ ৭৪ বছর বয়সে যমজ সন্তানের মা, কীভাবে সম্ভব হলো? ঢাকার কারাগারে ২৪ দিনে ১০ বন্দির মৃত্যু, চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তারাগঞ্জে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাশেদুল আহসান খান বাবু

সালমান খান আদর্শ পুরুষ, অক্ষয়-শাহরুখ ব্যবসায়ী : প্রিয়াঙ্কার মা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ১১১ জন দেখেছেন

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তার মা মধু চোপড়াও শোবিজাঙ্গনে পরিচিত মুখ। ক্যারিয়ারের শুরু থেকেই প্রিয়াঙ্কার পাশে সবসময় দেখা মিলতো মধুর। মেয়ের জীবনের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণেও ভূমিকা দেখা যেত মায়ের।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মধু চোপড়া জানিয়েছেন বলিউডের কোন অভিনেতা সম্পর্কে তিনি কী ভাবেন। যেখানে সালমান খান থেকে শুরু করে শাহরুখ খান, অক্ষয় কুমার সকলকে নিয়েই নিজের মতামত জানিয়েছেন।

ফিল্মিজ্ঞানকে দেওয়া একটি সাক্ষাৎকারে মধু চোপড়া বলেন, তার দেখা বলিউডের সবচেয়ে সম্মানিত ব্যক্তি হচ্ছেন অমিতাভ বচ্চন। আর সালমান খান হলেন একজন ভদ্র ও আদর্শ পুরুষ।

এদিন দুই রণবীরকে নিয়েও মন্তব্য করেন মধু চোপড়া। রণবীর সিংকে মজার মানুষ বলে মত দেন তিনি। অন্যদিকে রণবীর কাপুরকে ‘ঈশ্বরপ্রেমী’ তকমা দেন। একইসঙ্গে রণবীরের স্ত্রী আলিয়া প্রসঙ্গে বলেন, তার মন ভালো করার মতো ব্যক্তিত্ব রয়েছে।

তবে প্রিয়াঙ্কার মায়ের মুখে শাহরুখ খান ও অক্ষয় কুমারকে নিয়ে বিস্ফোরক মন্তব্য শোনা যায়। অভিনেত্রীর মা দাবি করেন, অক্ষয় কুমার ও শাহরুখ দুজনেই ‘পাক্কা ব্যবসায়ী’। যদিও দুই তারকাকে নিয়ে এমন মন্তব্যের কোনো বিস্তারিত ব্যাখা দেননি তিনি।

এদিকে ২০১৮ সালে নিক জোনাসকে বিয়ে করেন প্রিয়াঙ্কা চোপড়া। ২০২২ সালে তাদের মেয়ে মালতি মেরি চোপড়া জোনাসের জন্ম হয়। বর্তমানে এই দম্পতির বেশ সুখী পরিবার।

তবে প্রিয়াঙ্কা এবং নিকের বয়সের পার্থক্য ১০ বছরের। এতে তাদের কোনও অসুবিধা হয় না? এমন প্রশ্নে মা মধু চোপড়া জানালেন, বয়স কখনোই তাদের সম্পর্কে বাঁধা হয়নি। তারা একে অন্যকে শ্রদ্ধা করেন, ভালোবাসেন। যে কোনও কটাক্ষ, নেতিবাচক মন্তব্য থেকে দূরে থাকেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )