1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প, বললেন ‘দারুণভাবে জিতছি’ রংপুরের তারাগঞ্জে জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার ২ শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রাথমিক শিক্ষক নিয়োগে নিয়োগপত্র ও পদায়ন আদেশ জারির অনুমোদন ফেব্রুয়ারির মধ্যে বিশ্বজুড়ে তাপপ্রবাহে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর শঙ্কা মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর-লুটপাট, জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৪৪.২৭ শতাংশ ৭৪ বছর বয়সে যমজ সন্তানের মা, কীভাবে সম্ভব হলো? ঢাকার কারাগারে ২৪ দিনে ১০ বন্দির মৃত্যু, চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তারাগঞ্জে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাশেদুল আহসান খান বাবু

মা দিবসে কন্যা সন্তানকে প্রকাশ্যে আনলেন পরীমণি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ১২ মে, ২০২৪
  • ১৩৫ জন দেখেছেন

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি দ্বিতীয়বারের মতো মা হয়েছেন চলতি মাসেই। ছেলে শাহীম মুহাম্মদ পুণ্য’র পরে পরীর সংসার আলো করে এসেছে একটি কন্যা সন্তান। যার নাম রাখা হয়েছে সাফিরা সুলতানা প্রিয়ম।

তবে ব্যক্তিজীবনে বর্তমানে সিঙ্গেল মাদার হিসেবে পরিচিত পরীমণি তার দ্বিতীয় সন্তান দত্তক নিয়েছেন। পরী জানিয়েছেন, তার কন্যার পৃথিবীতে আগমনের ৬ দিন বয়স হয়েছে।

গেল ৯ মেয়ে দ্বিতীয় সন্তান আগমনের খবর জানানোর পরে রোববার (১২ মে) বিশ্ব মা দিবসে প্রথমবারের মতো মেয়েকে প্রকাশ্যে আনলেন পরীমণি। নিজের ফেসবুক অ্যাকাউন্টে ছেলে পূণ্যর সঙ্গে মেয়ে প্রিয়মের ১১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। সেই ভিডিওতে দেখা যায়, বোন প্রিয়মের গালে চুমু দিচ্ছেন পরীর ছেলে পূণ্য।

ভিডিওটি প্রকাশ করে পরীমণি লিখেছেন, হ্যাপি মাদার্স ডে টু মি! আমার জীবনের একান্ত নিজের দুজন মানুষ। আমার বাচ্চারা তোমরা আমার চোখ জুড়ে থাকো। আমার বুক জুড়ে থাকো। আমি তোমাদের অনেক ভালোবাসি।

এর আগে নিজের মা হওয়ার খবর জানিয়ে পরীমণি বলেন, ‘এক অন্যরকম অনুভূতি। ছেলের পরে মেয়ে! কী যে আনন্দ! আগামী ১২ মে হবে সাফিরা সুলতানা প্রিয়মের আকিকা। মা হিসেবে যতটুকু সুন্দর করা যায়, সেভাবেই এটা আমি করব।’

নায়িকার ভাষায়, ‘আমার মেয়ে এলো ঘরে। যার নাম রাখা হয়েছে সাফিরা সুলতানা প্রিয়ম। এই নামেই বিশ্ব চিনবে ওকে। ছেলের পরে মেয়ে! কী যে আনন্দ! পৃথিবীতে আসার ৬ দিন হলো ওর। আমার ঘরে ছেলের পাশে আলো হয়ে আছে। আমি ওকে দত্তক নিয়েছি। নিয়ম মেনে সই করার সময় মনে হলো আল্লাহ আবার আমার জন্য কিছু করলেন।’

পরী বলেন, ‘জীবনে কোনোদিন কিছু নিয়ম অনুযায়ী বা পরিকল্পনা করে করিনি আমি। তাই আল্লাহ আমার জন্য যা যা চেয়েছেন, তাই মাথা পেতে নিয়েছি। ও পরীর মতোই আমার কোলে চলে এলো। কোলে যখন নিই, মনে হয় আমার নাভি কেটেই ও এসেছে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )