1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম
মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর-লুটপাট, জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৪৪.২৭ শতাংশ ৭৪ বছর বয়সে যমজ সন্তানের মা, কীভাবে সম্ভব হলো? ঢাকার কারাগারে ২৪ দিনে ১০ বন্দির মৃত্যু, চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তারাগঞ্জে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাশেদুল আহসান খান বাবু মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হার বাংলাদেশের ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেটে রানার্স আপ বাংলাদেশ ইউনিভার্সিটি শেখ হাসিনার ৮০ তম জন্মদিন পালনে ভারতে একাধিক অনুষ্ঠান, থাকবেন বিজেপির মন্ত্রী, কংগ্রেসের নেতা, বিশিষ্টজনেরা দেয়ালে কিশোর গ্যাংয়ের নাম, কুমিল্লায় অভিযানেও থামছে না অপরাধ পর্তুগালের একমাত্র গোলটা করেছেন জোয়াও ফেলিক্সসেলেসাও পর্তুগাল

পথ শিশুদের নিয়ে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের ইফতারের আয়োজন-

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ১৭৩ জন দেখেছেন

 

পথ শিশু স্কুল নবোদ্যম ফাউন্ডেশন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার শিশুদের নিয়ে ইফতারের আয়োজন করেছে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরাম। শনিবার (৩০মার্চ) রাজধানীর হাইকোর্ট এলাকায় এই আয়োজন করা হয় ।
নবোদ্যম ফাউন্ডেশন পথ শিশুদের লেখাপড়া করানো সহ বিভিন্ন ভাবে সহযোগিতা করে থাকে । এতে তাদের সহযোগিতা করেন বিভিন্ন ব্যক্তি বা সংগঠন । এবার স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরাম তাদের পথ শিশুদের ইফতার করিয়েছে।

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের সভাপতি মো.সাব্বির বলেন, সাংবাদিক ফোরাম সাংবাদিকতার পাশাপাশি সামাজিক ও মানবিক কাজে এগিয়ে আসে তারি একটি অংশ আজকের এই আয়োজন । আমাদের ফোরামের কনভেনর মোশারফ হোসেন মামুন স্যার এবং আমরা ফোরামের সদস্যরা নিজেদের অবস্থান থেকে যতটুকু সম্ভব পথ শিশুদের ভালো কিছু খাওয়ানোর চেষ্টা করেছি। খাবার পেয়ে শিশুরা অনেক খুশি। তাদের মুখে হাসি দেখে, তাদের জন্য আরও ভালো কিছু করার ইচ্ছা জেগেছে । আমরা আগামীতে তাদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণে পরিকল্পনা করেছি ।

এই ইফতার আয়োজনে উপস্থিত ছিলেন ,স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ঐশ্বর্য্য ইকা , সহ-সভাপতি রাশেদুল হাসান, অর্থ সম্পাদক আহমদ মানিক,সাংগঠনিক সম্পাদক মো,নাঈম,বৃষ্টি,সাকলাইন,রাহাত,নাহিন সহ ফোরামের অন্যান্য সদস্যরা এবং নবোদ্যম ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি শরিফ উবায়দুল্লাহ,ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ফামিদুল ইসলাম,প্রচার সম্পাদক আবিদ হাসান প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )