1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম
মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর-লুটপাট, জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৪৪.২৭ শতাংশ ৭৪ বছর বয়সে যমজ সন্তানের মা, কীভাবে সম্ভব হলো? ঢাকার কারাগারে ২৪ দিনে ১০ বন্দির মৃত্যু, চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তারাগঞ্জে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাশেদুল আহসান খান বাবু মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হার বাংলাদেশের ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেটে রানার্স আপ বাংলাদেশ ইউনিভার্সিটি শেখ হাসিনার ৮০ তম জন্মদিন পালনে ভারতে একাধিক অনুষ্ঠান, থাকবেন বিজেপির মন্ত্রী, কংগ্রেসের নেতা, বিশিষ্টজনেরা দেয়ালে কিশোর গ্যাংয়ের নাম, কুমিল্লায় অভিযানেও থামছে না অপরাধ পর্তুগালের একমাত্র গোলটা করেছেন জোয়াও ফেলিক্সসেলেসাও পর্তুগাল

পর্দা নামলো স্টামফোর্ড স্পোর্টস ফেস্ট-২০২৪ এর

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ২৮৯ জন দেখেছেন

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় স্পোর্টস ক্লাব আয়োজিত স্পোর্টস ফেস্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্যে দিয়ে স্পোর্টস ফেস্ট ২০২৪ এর সমাপ্তি হয়েছে।

গত ২৫ ফেব্রুয়ারি শুরু হওয়া স্পোর্টস ফেস্টের আনুষ্ঠানিক পর্দা নামলো বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি)। ফেস্টটি অনুষ্ঠিত হয়েছিলো স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মনিরুজ্জামান।

আরো উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ইউনুছ মিয়া, রেজিস্টার মুহাম্মদ আব্দুল মতিন, সাংবাদিকতা ও গণম্যধাম অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক কাজী আব্দুল মান্নান। অথনীতি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডঃ আব্দুস সাত্তার, সহকারী অধ্যাপক সুস্মিতা বনিক, ফারজানা সুলতানা, ডঃ ওমর ফারুক, প্রভাষক মাহবুব আলম,

পুরকৌশল বিভাগের চেয়ারম্যান ফারহানা চৌধুরী, সহকারী অধ্যাপক আনিকা নওশিন মৌরিন, বারজিস আনিসা ইকরা, কামরুজ্জামান হক লিমন, প্রভাষক মোঃ শাহরিয়ার ইকরাম, ফার্মেসি বিভাগের চেয়ারম্যান এবং সহযোগী অধ্যাপক সাদিয়া আফরিন চৌধুরী, সহকারী অধ্যাপক মোঃ আল মামুন, শাহ মার্জিয়া মেহজাবিন লিনা, সাংবাদিক বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ মোশারফ হোসাইন, পরিবেশ বিজ্ঞান বিভাগের ডিন ও চেয়ারম্যান প্রফেসর ডঃ আহমদ কামরুজ্জামান মজুমদার, সহকারী অধ্যাপক ডঃ মাহমুদা পারভীন, সিনিয়র প্রভাষক মাহমুদা ইসলাম, স্টুডেন্টস ওয়েলফেয়ার বিভাগের উপদেষ্টা রেহেনা আক্তার।

 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় স্পোর্টস ক্লাবের কনভেনর মোঃ গোলাম রাব্বানী, সহকারী অধ্যাপক হেড অফ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এবং সহকারী প্রক্টর।

 

ছেলেদের ব্যাডমিন্টন খেলায় চ্যাম্পিয়ন হয় অর্থনীতি বিভাগ এবং রানার্সআপ হয় ফার্মেসি বিভাগ।

মেয়েদের ব্যাডমিন্টন খেলায় চ্যাম্পিয়ন এবং রানার্সআপ হয় ফার্মেসি বিভাগ।

ছেলেদের ক্যারম খেলায় চ্যাম্পিয়ন হয় ফার্মেসি বিভাগ এবং রানার্সআপ হয় পুরকৌশল বিভাগ।

মেয়েদের ক্যারম খেলায় চ্যাম্পিয়ন হয় সাংবাদিক বিভাগ, এবং রানার্সআপ হয় ফার্মেসি বিভাগ।

দাবা খেলায় চ্যাম্পিয়ন পুরকৌশল বিভাগ এবং রানার্সআপ ইংরেজি ডিপার্টমেন্ট।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )