1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প, বললেন ‘দারুণভাবে জিতছি’ রংপুরের তারাগঞ্জে জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার ২ শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রাথমিক শিক্ষক নিয়োগে নিয়োগপত্র ও পদায়ন আদেশ জারির অনুমোদন ফেব্রুয়ারির মধ্যে বিশ্বজুড়ে তাপপ্রবাহে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর শঙ্কা মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর-লুটপাট, জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৪৪.২৭ শতাংশ ৭৪ বছর বয়সে যমজ সন্তানের মা, কীভাবে সম্ভব হলো? ঢাকার কারাগারে ২৪ দিনে ১০ বন্দির মৃত্যু, চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তারাগঞ্জে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাশেদুল আহসান খান বাবু

মারা গেছেন উত্তম কুমারের নায়িকা অঞ্জনা, মা হারা হলেন যিশুর স্ত্রী

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৫৫ জন দেখেছেন

মারা গেছেন এক সময়ের ভারতীয় বর্ষীয়ান অভিনেত্রী অঞ্জনা ভৌমিক। অভিনয় করেছেন মহানায়ক উত্তম কুমারের সঙ্গেও। তার মেয়ে নীলাঞ্জনার বিয়ে হয়েছে টালিউডের জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্তের। তিনি শনিবার (১৭ ফেব্রুয়ারি) না ফেরার দেশে পাড়ি জমান।

ভারতীয় একটি সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে, দক্ষিণ কলকাতার এক হাসপাতালে শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। শুক্রবার রাতে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। শনিবার সকালেই মৃত্যু হয় তার।

আরও জানা গেছে, অঞ্জনা ভৌমিকের মেয়ে নীলাঞ্জনা ও জামাই যিশু হাসপাতালেই ছিলেন। হাসপাতালে আরও ছিলেন, পরিচালক সৃজিত মুখার্জি, অরিন্দম শীলসহ টালিপাড়ার প্রথম সারির ব্যক্তিত্বরা।

দীর্ঘদিন ধরেই বার্ধ্যক্যজনিত কারণে অসুস্থ ছিলেন অঞ্জনা ভৌমিক। গত ৫-৬ মাস ধরে তিনি একপ্রকার বিছানায় শয্যাশায়ী ছিলেন।

মাত্র ২০ বছর বয়সেই সিনেমা জগতে পা রাখেন অঞ্জনা ভৌমিক। উত্তম কুমারের সঙ্গে তিনি একাধিক সিনেমায় কাজ করেছেন। ‘থানা থেকে আসছি’, ‘চৌরঙ্গী’, ‘নায়িকা সংবাদ’, ‘কখনও মেঘ’ ছবিতে উত্তম কুমারের নায়িকা ছিলেন তিনি। পরে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে ‘মহেশ্বেতা’ ছবিতে অঞ্জনা ভৌমিকের অভিনয় প্রশংসিত হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )