1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প, বললেন ‘দারুণভাবে জিতছি’ রংপুরের তারাগঞ্জে জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার ২ শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রাথমিক শিক্ষক নিয়োগে নিয়োগপত্র ও পদায়ন আদেশ জারির অনুমোদন ফেব্রুয়ারির মধ্যে বিশ্বজুড়ে তাপপ্রবাহে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর শঙ্কা মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর-লুটপাট, জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৪৪.২৭ শতাংশ ৭৪ বছর বয়সে যমজ সন্তানের মা, কীভাবে সম্ভব হলো? ঢাকার কারাগারে ২৪ দিনে ১০ বন্দির মৃত্যু, চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তারাগঞ্জে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাশেদুল আহসান খান বাবু

‘বেঁচে আছি’ নিজেই জানালেন পুনম পাণ্ডে

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৩৩ জন দেখেছেন

বলিউডের আলোচিত-সমালোচিত অভিনেত্রী পুনম পাণ্ডের মৃত্যুর খবর শোকের ছায়া নামে সিনেমা অঙ্গনে। ক্যারিয়ারের বেশিরভাগ সময় ব্যক্তিজীবন নিয়ে আলোচনায় থাকতেন ইন্ডাস্ট্রির নাসা খ্যাত এ অভিনেত্রী।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে চিরবিদায়ের খবর ছড়ানোর পর পুনমের মৃত্যু নিয়ে তৈরি হয় ধোঁয়াশা। ভক্ত-শুভাকাঙ্ক্ষীরাও তার মৃত্যু নিয়ে সংশয়ে ছিলেন। তবে অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটালেন খোদ পুনম পাণ্ডে, বললেন বেঁচে আছেন!

ভিডিওতে পুনম বলেন, ‘আমি বেঁচে আছি। আমি সার্ভিক্যাল ক্যানসারে মারা যাইনি।’ সেই ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, আমি বলতে বাধ্য হচ্ছি, আমি বেঁচে আছি।’

পাশাপাশি এই মৃত্যুর নাটক সাজানোর পেছনের কারণ বলতে গিয়ে এই তারকা জানান, সার্ভিক্যাল ক্যানসার নিয়ে মানুষ সচেতন নয়, তাই এটি আলোচনায় আনার জন্যই এই মিথ্যা নাটক সাজিয়েছেন।

পুনম বলেন, সার্ভিক্যাল ক্যানসার এমন একটি রোগ, যা নীরবেই আমাদের প্রাণ নিয়ে যায়। আমি গর্বিত, আমার মৃত্যুর খবরের কারণে এই বিষয়টি সামনে এসেছে। আলোচনা শুরু হয়েছে।

উল্লেখ্য, ১৯৯১ সালের ১১ মার্চ উত্তরপ্রদেশের কানপুরে জন্মগ্রহণ করেন পুনম পাণ্ডে। মডেল হিসেবে শোবিজ অঙ্গনে পা রাখেন। ২০১৩ সালে ‘নাশা’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে। পরের বছরই ‘লাভ ইজ পয়জন’ সিনেমার মাধ্যমে কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু করেন।

এর পর ভোজপুরি, তেলেগু সিনেমায় অভিনয় করেন পুনম পাণ্ডে। তবে সাহসী, খোলামেলা পোশাকে অভিনয়ের কারণে কিছুদিনের মধ্যেই তার গায়ে ‘অ্যাডাল্ট স্টার’-এর তকমা লেগে যায়। তা ছাড়া ব্যক্তিগত জীবনে প্রেম-বিয়ে এবং হটকারী কর্মকাণ্ড তাকে বছর জুড়েই আলোচনায় রেখেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )