1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প, বললেন ‘দারুণভাবে জিতছি’ রংপুরের তারাগঞ্জে জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার ২ শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রাথমিক শিক্ষক নিয়োগে নিয়োগপত্র ও পদায়ন আদেশ জারির অনুমোদন ফেব্রুয়ারির মধ্যে বিশ্বজুড়ে তাপপ্রবাহে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর শঙ্কা মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর-লুটপাট, জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৪৪.২৭ শতাংশ ৭৪ বছর বয়সে যমজ সন্তানের মা, কীভাবে সম্ভব হলো? ঢাকার কারাগারে ২৪ দিনে ১০ বন্দির মৃত্যু, চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তারাগঞ্জে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাশেদুল আহসান খান বাবু

মুদ্রার উল্টোপিঠ দেখছেন নয়নতারা!

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪
  • ১৫৬ জন দেখেছেন

কিছুদিন আগেই সুপারস্টার শাহরুখের সঙ্গে ‘জওয়ান’ দিয়ে বাজিমাত করেন দক্ষিণী নায়িকা নয়নতারা। তবে সেই রেশ কাটতে না কাটতেই এবার মুদ্রার উল্টোপিঠ দেখতে হচ্ছে তাকে। একের পর এক মামলায় জর্জরিত হচ্ছেন তিনি। প্রায় হাফ ডজন অভিযোগ দায়ের হয়েছে তার বিরুদ্ধে।

গত ১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় নিলেশ কৃষ্ণার পরিচালিত নয়নতারার ‘অন্নপুরাণী: দ্য গডেস অব ফুড’। সিনেমাটি মুক্তির পর সমালোচকদের কাছে ব্যাপকভাবে প্রশংসিতও হয়। তবে গত ২৯ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তির পর বেশিসংখ্যক দর্শকের কাছে ছড়িয়ে পড়ে সিনেমাটি। বিতর্কটা শুরু হয় এরপরই।

দর্শকের একাংশ সিনেমাটির নির্মাতা-শিল্পীদের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ এনেছেন। তাদের বক্তব্য, সিনেমাটিতে আপত্তি করার মতো অনেক বিষয়ই আছে। কারণ এখানে ‘লাভ জিহাদ’কে উসকে দেওয়া হয়েছে। এছাড়া রামকে আমিষভোজী হিসেবে উপস্থাপন করা হয়েছে।

এমন নানা বির্তকের মাঝে নেটফ্লিক্স সিনেমাটি সরিয়ে নিয়ে ক্ষমা চাইলেও রেহাই পাচ্ছে না সংশ্লিষ্টরা। প্রথমে হিন্দু সেবা পরিষদ নামের একটি গোষ্ঠী ভারতের মধ্যপ্রদেশের সিনেমাটির অভিনেত্রী নয়নতারা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে থানায় অভিযোগ করে। তবে সম্প্রতি দুটি ডানপন্থি সংগঠনের পাশাপাশি একাধিক ব্যক্তি বিভিন্ন থানায় অভিযোগ দায়ের করেছে। শুধু অভিযোগই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও নেতিবাচক নানা মন্তব্য এবং ট্রলের শিকার হতে হচ্ছে। যা নিয়ে রীতিমতো বিপাকে পড়েছেন নয়নতারা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )