1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা তরুণীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, সমাধান বিয়েতে এবার হল সংসদ এজিএসের রুমে সমকামিতার অভিযোগ জুলাইয়ের হত্যা মামলা অভিযুক্ত হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে

নিহত তিন ভক্তের বাড়িতে ছুটে গেলেন যশ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০২৪
  • ১৩৭ জন দেখেছেন

‘কেজিএফ’ সিনেমা দিয়ে ভারতজুড়েই খ্যাতি অর্জন করেছেন দক্ষিণী সুপারস্টার যশ।

গত সোমবার (৮ জানুয়ারি) ছিল এই তারকার জন্মদিন। প্রিয় তারকার জন্মদিন উপলক্ষে দেয়ালে ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে তিন ভক্তের। আহত হন আরও তিনজন।

মর্মান্তিক এ ঘটনার পর মৃত ব্যক্তিদের পরিবারের সঙ্গে দেখা করতে তাদের বাড়িতে ছুটে যান যশ। সেখান থেকে আহতদের দেখতে হাসপাতালেও যান তিনি। তাদের চিকিৎসার খরচ বহন করার কথাও জানান এই অভিনেতা।

হিন্দুস্তান টাইমসের খবর, ভক্তদের বাড়িতে গিয়ে সমবেদনা জানিয়েছেন যশ। তিনি জানান, ভক্তদের কাছ থেকে এ ধরনের উন্মাদনা আশা করেননি তিনি। ভক্তদেরকে তাদের পরিবারের জন্য দায়বদ্ধ আচরণ করার জন্য অনুরোধ করেছেন।

যশ বলেন, ‘আপনি যেখানে আছেন সেখান থেকেই আমাকে শুভেচ্ছা জানান, এটিই আমার প্রাপ্তি। এমন দুঃখজনক ঘটনা জন্মদিনে নিজেকে ভীত করে তোলে। এভাবে ‘ফ্যান্ডম’ দেখাবেন না; দয়া করে এভাবে ভালোবাসা প্রকাশ করবেন না। সবার কাছে অনুরোধ, ব্যানার টঙাবেন না, বাইক রেস করবেন না, ঝুঁকি নিয়ে সেলফি তুলবেন না।’

ভক্তদের উদ্দেশ্যে যশ বলেন, ‘আমি চাই, আমার সমস্ত দর্শক-ভক্ত জীবনে আমার মতো বেড়ে উঠুক। আপনারা যদি আমার সত্যিকারের ভক্ত হয়ে থাকেন, তবে নিজের কাজটি মন দিয়ে করুন। সফলতা না আসা পর্যন্ত পরিশ্রম করে যান। মনে রাখবেন, আপনি আপনার পরিবারের কাছে সবকিছু। পরিবারকে গর্বিত করাই আপনার জীবনের লক্ষ্য।’

যশ জানান, এ বছর তিনি নিজের জন্মদিন উদযাপন করেননি কারণ করোনা ভাইরাসের প্রকোপ বাড়ছে। মৃত ভক্তদের পরিবারগুলোকে তিনি আর্থিক সহায়তা দেবেন বলে জানিয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )