1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প, বললেন ‘দারুণভাবে জিতছি’ রংপুরের তারাগঞ্জে জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার ২ শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রাথমিক শিক্ষক নিয়োগে নিয়োগপত্র ও পদায়ন আদেশ জারির অনুমোদন ফেব্রুয়ারির মধ্যে বিশ্বজুড়ে তাপপ্রবাহে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর শঙ্কা মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর-লুটপাট, জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৪৪.২৭ শতাংশ ৭৪ বছর বয়সে যমজ সন্তানের মা, কীভাবে সম্ভব হলো? ঢাকার কারাগারে ২৪ দিনে ১০ বন্দির মৃত্যু, চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তারাগঞ্জে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাশেদুল আহসান খান বাবু

বিয়ে ভেঙে গেল নায়ক বাপ্পির

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ১৫১ জন দেখেছেন

বিনোদন ডেস্ক: দীর্ঘদিন ধরেই বিয়ে করছি, করবো বলে আলোচনায় থাকছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। তিনি এই এক বিয়ের বাজনা এত বাজিয়েছেন যে ভক্তকুলের তার বিয়ে নিয়ে বিন্দুমাত্র আগ্রহ নেই।

ইন্ডাস্ট্রিতে বহু নায়িকার সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোনা গেছে। শুধু তাই না নানান সময়ে তার বিয়ের গুঞ্জনও শোনা গেছে। তবে গুঞ্জন কখনও উড়িয়ে দিয়েছেন বাপ্পি। আবার নিজেই কখনও কখনও সেসব গুঞ্জন জিইয়ে রেখেছেন। মূলত ইন্ডাস্ট্রির কারও কারও মতে সিনেমা না থাকলেও বাপ্পি আলোচনায় থাকতে নানান বেফাঁস মন্তব্য করেন।

এবার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকারে এই নায়ক জানালেন ইন্ডাস্ট্রির নানা স্ক্যান্ডালের কারণে বিয়ে হচ্ছে না তার। এছাড়া নিজের বিয়ে ভাঙার কারণ হিসেবে শাকিব খানকেই রীতিমতো দায়ি করলেন।

এ সময় বাপ্পি বলেন, আমরা যারা পারিবারিকভাবে বিয়ে করতে চাই, তাদের উপরে সিনেমা ইন্ডাস্ট্রির নানা ‘স্ক্যান্ডাল’ প্রভাব ফেলছে।

কথা প্রসঙ্গে উদাহরণ টেনে তিনি বলেন, ‘পারিবারিকভাবে আমার একটা জায়গায় বিয়ের কথা চলছিল। সেই প্রস্তাব নিয়ে আলোচনার এক ফাঁকে কনে পক্ষের একজন বলেন, আরে আপনি নায়ক বাপ্পি না? আপনাদের নায়ক শাকিব খান যা করেছে, একজন বাচ্চা নিয়ে বেরিয়ে এলো। এরপর আমার ওই বিয়ের আলোচনা ভেঙে যায়।’

বাপ্পির ভাষ্য, ইন্ডাস্ট্রির এসব স্ক্যান্ডাল তারকাদের ক্ষতিগ্রস্থ করছে। এমনকি অভিনয় শিল্পীদের সমাজের অনেকেই বর্তমানে ভালো চোখে দেখছে না।

এদিকে সিনেমা থেকে দূরে থাকার কারণ হিসেবে বাপ্পি বলেন, আমি এখন মা বাবার সেবা করে এই একমাস কাটাচ্ছি। আমার মা একটু অসুস্থ তাই পরিবারেই সময় দিচ্ছি।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )