1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প, বললেন ‘দারুণভাবে জিতছি’ রংপুরের তারাগঞ্জে জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার ২ শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রাথমিক শিক্ষক নিয়োগে নিয়োগপত্র ও পদায়ন আদেশ জারির অনুমোদন ফেব্রুয়ারির মধ্যে বিশ্বজুড়ে তাপপ্রবাহে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর শঙ্কা মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর-লুটপাট, জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৪৪.২৭ শতাংশ ৭৪ বছর বয়সে যমজ সন্তানের মা, কীভাবে সম্ভব হলো? ঢাকার কারাগারে ২৪ দিনে ১০ বন্দির মৃত্যু, চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তারাগঞ্জে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাশেদুল আহসান খান বাবু

এই অনুভূতি ভাষায় বর্ণনা করা যাবে না: রোজিনা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ১৪৩ জন দেখেছেন

বাংলাদেশের চলচ্চিত্রে অসাধারণ অবদানের জন্য প্রদত্ত বাংলাদেশের সর্বাপেক্ষা সম্মানীয় চলচ্চিত্র পুরস্কার ‘আজীবন সম্মাননা’। যা জাতীয় চলচ্চিত্র পুরস্কারের অংশ হিসেবে ২০০৯ সাল থেকে প্রতি বছর দেওয়া হয়। সেই ধারাবাহিকতায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২-এও দুজন অভিনেতা পাচ্ছেন এই স্বীকৃতি।

মঙ্গলবার (৩১ অক্টোবর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো: হুমায়ুন কবির খোন্দকার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২’-এ  আজীবন সম্মাননা পেতে যাচ্ছেন অভিনেতা ও মুক্তিযোদ্ধা খসরু এবং চিত্রনায়িকা রোজিনা।

‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২’ লাভের অনুভূতি জানিয়ে গুণী অভিনেত্রী রোজিনা বলেন, খুবই ভালো লাগছে। ভীষণ আনন্দিত আমি। এই অনুভূতি ভাষায় বর্ণনা করা যাবে না। এর আগে দুই বার শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছি। এবার পেলাম সবচেয়ে বেশি সম্মানের আজীবন সম্মাননা। এর চেয়ে বড় আনন্দ মনে হয় না কিছু হতে পারে।

১৯৭৬ সালে ‘জানোয়ার’ চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে নাম লেখান রোজিনা। এফ কবীর পরিচালিত ‘রাজমহল’ সিনেমায় নায়িকা হিসেবে কাজ শুরু করেন। এরপর অসখ্য সিনেমায় অভিনয় করেছেন তিনি।

ক্যারিয়ারে অভিনয়ের স্বীকৃতি স্বরূপ শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, বাচসাস পুরস্কারসহ অসংখ্য সম্মাননা পেয়েছেন পেয়েছেন রোজিনা। তার অভিনীত জনপ্রিয় সিনেমার মধ্যে রয়েছে ‘চোখের মণি’, ‘সুখের সংসার’, ‘সাহেব’, ‘তাসের ঘর’, ‘হাসু আমার হাসু’, ‘হিসাব চাই’, ‘বন্ধু আমার’, ‘কসাই’, ‘জীবনধারা’।

এদিকে, প্রথমবারের মতো চলচ্চিত্র পরিচালনা করছেন রোজিনা। সিনেমাটির নাম ‘ফিরে দেখা’। সরকারি অনুদানের এ সিনেমায় অভিনয় করছেন ইলিয়াস কাঞ্চন, নিরব ও অর্চিতা স্পশিয়াসহ অনেকে। অভিনয় করছেন রোজিনা নিজেও। সিনেমাটি চলতি বছরের ১৬ জুন মুক্তি পায়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )