1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প, বললেন ‘দারুণভাবে জিতছি’ রংপুরের তারাগঞ্জে জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার ২ শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রাথমিক শিক্ষক নিয়োগে নিয়োগপত্র ও পদায়ন আদেশ জারির অনুমোদন ফেব্রুয়ারির মধ্যে বিশ্বজুড়ে তাপপ্রবাহে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর শঙ্কা মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর-লুটপাট, জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৪৪.২৭ শতাংশ ৭৪ বছর বয়সে যমজ সন্তানের মা, কীভাবে সম্ভব হলো? ঢাকার কারাগারে ২৪ দিনে ১০ বন্দির মৃত্যু, চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তারাগঞ্জে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাশেদুল আহসান খান বাবু

অপু-বুবলী চলচ্চিত্রকে নিচে নামাচ্ছে: ডিপজল

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ১৪৬ জন দেখেছেন

বিনোদন ডেস্ক: কয়েকদিন পর পর অপু বিশ্বাস ও বুবলীর মধ্যে বাকযুদ্ধ শুরু হয়। সামাজিক মাধ্যম হোক কিংবা গণমাধ্যমে সাক্ষাৎকার—একে অপরকে কটাক্ষ করতে ছাড়েন না। এর একমাত্র কারণ, শাকিব খান।

শাকিব খানের প্রথম স্ত্রী অপু বিশ্বাস আর দ্বিতীয় বুবলী। প্রথমজনের সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদ হলেও দ্বিতীয়জনের সঙ্গে ঝুলে আছে সম্পর্ক।

এদিকে অপু-বুবলীর এমন পাল্টাপাল্টি আক্রমণে বিরক্ত খলনায়ক মনোয়ার হোসেন ডিপজল। তাদের চুপ থাকতে বলেছেন তিনি।

সম্প্রতি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ডিপজল বলেন, ‘তাদের উচিত এসব নোংরা নাটক বন্ধ করা। এতে করে ফিল্মের মান সম্মান নষ্ট হচ্ছে। মুসলমান হিসেবে শাকিব দুটো বিয়ে কেন, চারটে বিয়ে করতে পারে। তার সেই সামর্থ আছে। আমাদের ধর্মে এটা বৈধ। কিন্তু এটা নিয়ে এতো কথা এতো নাটক কেন উঠছে?’

তিনি আরও বলেন, ‘অপু-বুবলীর এসব কথাবার্তা কেউ ভালো চোখে দেখছে না। এসব আমাদের ফিল্ম জগতকে অনেক নিচে নামাচ্ছে। আমি দুজনকেই চুপ থাকতে বলব।’

ডিপজল বলেন, ‘অপুকে ফিল্মে আমি এনেছি। পারলে তুমি তোমার মুখটা সেলাই দিয়ে বন্ধ রাখো। যেখানে আছো সেখানে কাজগুলো নিয়ে ব্যস্ত থাকো। বুবলী তোমার যে কথাবার্তা এগুলো বন্ধ করলে ভালো হবে। বুবলীকেও বলব, তুমিও আর কিছু বইলো না। টিভিতে এসে কান্নাকাটি এসব খুব খারাপ। তোমাদের এসব মানুষ ভালো বলছে না। আমরা যা ফিল্মে মানুষদের অভিনয় করে দেখাই তোমরা সেগুলো বাস্তবে দেখাচ্ছ। তোমরা আর্টিস্ট, নিজেদের লুকিয়ে রাখো, দেখবা পাবলিক ইজ্জত দিবে।’

সবশেষ এক টেলিভিশন অনুষ্ঠানে অপু জানিয়েছেন, তিনি বুবলীকে ঘৃণা করেন। বুবলীও পাল্টা দিয়ে সামাজিক মাধ্যমে তাকে ‘কুকুর’ বলে কটাক্ষ করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )