1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা তরুণীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, সমাধান বিয়েতে এবার হল সংসদ এজিএসের রুমে সমকামিতার অভিযোগ জুলাইয়ের হত্যা মামলা অভিযুক্ত হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে

তিন দশক পর এক সিনেমায় অমিতাভ-রজনীকান্ত

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
  • ৯৪ জন দেখেছেন

বিনোদন ডেস্ক: একজন তামিল ইন্ডাস্ট্রির সুপারস্টার, আরেকজন বলিউড শাহেনশাহ। দুজনই যে দুজনের জায়গায় সেরা, তা বলার অপেক্ষা থাকে না। বলা হচ্ছে রজনীকান্ত ও অমিতাভ বচ্চনের কথা।

সর্বশেষ ১৯৯১ সালে অমিতাভ-রজনীকান্তকে ‘হাম’ সিনেমায় দেখা গিয়েছিল। এরপর কেটে গেছে ৩৩ বছর। এতদিন পর ফের একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন তারা। এবারের মিশন ‘থালাইভার-১৭০’।

বুধবার (২৫ অক্টোবর) একসঙ্গে কাজ শুরু করেছেন এই দুই তারকা। শুটিং সংশ্লিষ্ট একটি ছবি নিজের টুইটার প্রোফাইলে পোস্ট করেছেন রজনীকান্ত। ক্যাপশনে লিখেছেন, ‘৩৩ বছর পর আমি আবার কাজ করছি আমার মেন্টর শ্রী অমিতাভ বচ্চনের সঙ্গে। সিনেমার পরিচালনায় রয়েছেন টি জে জ্ঞানাভেল।’

অমিতাভও এর আগে নিজের ব্যক্তিগত ব্লগে পোস্ট করে লেখেন, তিনি এ সিনেমার জন্য রজনীকান্তের সঙ্গে তার প্রথম দৃশ্যের শুট করতে যাচ্ছেন।

এই অভিনেতা লেখেন, ‘আজ থেকে নতুন একটি প্রজেক্ট শুরু হলো, রজনীকান্তর সঙ্গে। কর্মক্ষেত্রে একসঙ্গে কাজ আবার, অনেক বছর পর সুযোগ এলো। তিনি অসাধারণ মানুষ।’

গত মার্চ মাসে ‘থালাইভার-১৭০’ সিনোমর নাম ঘোষণা করা হয় নির্মাতার পক্ষ থকে। এটি রজনীকান্তের ১৭০তম সিনেমা। ‘লাইকা প্রোডাকশন’ প্রযোজিত এ সিনেমার আনুষ্ঠানিক নাম ঘোষণা করা হয়নি এখনও। সম্পূর্ণ বিনোদন নির্ভর সিনেমাটি সমাজের প্রতি একটি বার্তা দেবে বলে শোনা যাচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )