1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৪৪.২৭ শতাংশ ৭৪ বছর বয়সে যমজ সন্তানের মা, কীভাবে সম্ভব হলো? ঢাকার কারাগারে ২৪ দিনে ১০ বন্দির মৃত্যু, চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তারাগঞ্জে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাশেদুল আহসান খান বাবু মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হার বাংলাদেশের ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেটে রানার্স আপ বাংলাদেশ ইউনিভার্সিটি শেখ হাসিনার ৮০ তম জন্মদিন পালনে ভারতে একাধিক অনুষ্ঠান, থাকবেন বিজেপির মন্ত্রী, কংগ্রেসের নেতা, বিশিষ্টজনেরা দেয়ালে কিশোর গ্যাংয়ের নাম, কুমিল্লায় অভিযানেও থামছে না অপরাধ পর্তুগালের একমাত্র গোলটা করেছেন জোয়াও ফেলিক্সসেলেসাও পর্তুগাল দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কমেছে গ্যাসের সরবরাহ, ভোগান্তির আশঙ্কা

হোয়াটসঅ্যাপে নতুন ফিচার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪৭ জন দেখেছেন

ব্যবহারে সহজ পদ্ধতি ও উন্নত সুরক্ষা ব্যবস্থার জন্য সবার কাছেই জনপ্রিয় হোয়াটসঅ্যাপ। তাইতো ব্যবহারকারীদের আরও ভালো অভিজ্ঞতা দিতে নতুন ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ।

কিছুদিন আগেই হোয়াটসঅ্যাপ উন্মুক্ত করেছে চ্যানেল ফিচার। এবার আইওএস ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপ একটি নতুন ভার্সন এনেছে। যেখানে অ্যাপটি আরও সুন্দর ভাবে উপস্থাপন করা হয়েছে।

আইফোন ব্যবহারকারীরা অনেকদিন থেকেই চ্যাট ডিজাইন পরিবর্তন করার প্রত্যাশার কথা জানাচ্ছিল। তাই হোয়াটসঅ্যাপ নতুন রূপে নিয়ে এসেছে চ্যাটের সেটআপ। যেখানে আগের নীল রঙের বদলে এখন চ্যাট হবে সবুজ রঙের। তাছাড়া এডিট অপশনের বদলে থাকছে তিনটে ড্যাশ আইকন। এছাড়া অফিস, পরিবার ইত্যাদিকে আলাদা করার জন্য হোয়াটসঅ্যাপ নিয়ে আসছে ফিল্টার অপশন।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ইন্টারফেসে এখনও কিছু পরিবর্তন করা হয়নি। শুধু বাটনের ধরণ পরিবর্তন করা হয়েছে। খুব শিগগিরই আরও কিছু নতুন বৈশিষ্ট্য নিয়ে আসবে হোয়াটসঅ্যাপ।

তবে হোয়াটসঅ্যাপের এই আপডেট এখনই সবাই উপভোগ করতে পারবেন না। প্রাথমিক ভাবে কয়েক সপ্তাহের মধ্যেই সকল আইফোন ব্যবহারকারী এবং বিটা ভার্সন ব্যবহারকরীরা এই নতুন বৈশিষ্ট্যগুলো উপভোগ করতে পারবেন। পরবর্তীতে সকল ব্যবহারকারী এই ফিচার উপভোগ করতে পারবেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )