1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম
রংপুরের তারাগঞ্জে জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার ২ শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রাথমিক শিক্ষক নিয়োগে নিয়োগপত্র ও পদায়ন আদেশ জারির অনুমোদন ফেব্রুয়ারির মধ্যে বিশ্বজুড়ে তাপপ্রবাহে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর শঙ্কা মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর-লুটপাট, জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৪৪.২৭ শতাংশ ৭৪ বছর বয়সে যমজ সন্তানের মা, কীভাবে সম্ভব হলো? ঢাকার কারাগারে ২৪ দিনে ১০ বন্দির মৃত্যু, চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তারাগঞ্জে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাশেদুল আহসান খান বাবু মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হার বাংলাদেশের

পুরুষকে ঘরজামাই হতে চাপ দেওয়া নিষ্ঠুরতা : দিল্লি হাইকোর্ট

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ১২৬ জন দেখেছেন

বিবাহিত কোনো পুরুষকে যদি তার স্ত্রী বা শ্বশুরবাড়ির পক্ষ থেকে ঘরজামাই হতে চাপ দেওয়া হয়, সেটা ওই পুরুষের প্রতি প্রকারান্তরে নিষ্ঠুরতার সামিল। এমনটাই রায় দিয়েছেন ভারতের দিল্লি হাইকোর্ট। পুরনো এক বিবাহবিচ্ছেদের মামলার রায় দিতে গিয়ে এ মন্তব্য করেন দিল্লি হাইকোর্টের বিচারপতি সুরেশ কুমার কাইত এবং বিচারপতি নীনা বনশল কৃষ্ণার ডিভিশন বেঞ্চ।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ভারতের সুপ্রিম কোর্টে ২০১৬ সালে একটি মামলা চলছিল। রায়ের মধ্যে দিয়ে বেরিয়ে এসেছিল নিষ্ঠুরতার নতুন এক সংজ্ঞা। এতে বলা হয়, বিয়ের পর কোনো পুরুষকে তার নিজের পরিবার ছাড়তে বাধ্য করার চেষ্টা হয় তা নিষ্ঠুরতার সামিল।

জানা গেছে, ২০০১ সালে গুজরাটের যুবকের সঙ্গে বিয়ে হয় দিল্লির তরুণীর। বিয়ের ছয় মাসের মধ্যে মেয়েকে দিল্লি নিয়ে চলে আসেন তার বাবা-মা। এদিকে স্ত্রীকে ফেরাতে বহু চেষ্টা করেন গুজরাটের ওই যুবক। তবে ব্যর্থ হন তিনি। উল্টো তাকেই দিল্লি গিয়ে ঘরজামাই হতে বলা হয়। যা প্রকারান্তরে তার মনের ওপর চাপ বাড়াচ্ছিল। ২০০২ সাল থেকে এ স্বামী-স্ত্রী আলাদা থাকছেন। বিয়ের পর ছয়মাস কোনোরকমে তারা একসঙ্গে থেকেছেন।

আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী এ দম্পতির দীর্ঘ দুই দশকের বিচ্ছিন্নতাই প্রমাণ করে- তাদের মধ্যে দাম্পত্য বলে কিছু টিকে নেই! বিচ্ছিন্নতাসহ একে অপর থেকে দীর্ঘদিন আলাদা থাকার বিষয়টিকেও পারস্পরিক নিষ্ঠুরতা বলে উল্লেখ করেন আদালত। পাশাপাশি ২০১৯ সালে ওই পুরুষের দায়ের করা বিবাহ-বিচ্ছেদের আবেদনও মঞ্জুর করেন আদালত।

সূত্র : এই সময়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )