1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম
রংপুরের তারাগঞ্জে জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার ২ শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রাথমিক শিক্ষক নিয়োগে নিয়োগপত্র ও পদায়ন আদেশ জারির অনুমোদন ফেব্রুয়ারির মধ্যে বিশ্বজুড়ে তাপপ্রবাহে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর শঙ্কা মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর-লুটপাট, জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৪৪.২৭ শতাংশ ৭৪ বছর বয়সে যমজ সন্তানের মা, কীভাবে সম্ভব হলো? ঢাকার কারাগারে ২৪ দিনে ১০ বন্দির মৃত্যু, চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তারাগঞ্জে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাশেদুল আহসান খান বাবু মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হার বাংলাদেশের

ইউক্রেনে মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ, ৩ পাইলট নিহত

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ১০৪ জন দেখেছেন

মাঝ আকাশে দুই বিমানের মধ্যে সংঘর্ষে যুদ্ধবিমানের এক পাইলটসহ তিন পাইলট নিহত হয়েছেন। ইউক্রেনের রাজধানী কিয়েভের পশ্চিমের জাইটোমির অঞ্চলে ওই দুর্ঘটনা ঘটে।

শনিবার দেশটির বিমানবাহিনীর এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়েছে, দুই প্রশিক্ষণ বিমানের সংঘর্ষে তিন পাইলটের এই প্রাণহানির ঘটনা দেশটির জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। কারণ রাশিয়ার সঙ্গে যুদ্ধরত ইউক্রেনকে পশ্চিমাদের দেওয়া এফ-১৬ যুদ্ধবিমানের প্রশিক্ষণে ব্যাপক প্রচেষ্টা শুরু করা হয়েছে।

এর মাঝেই দেশটিতে প্রশিক্ষণ বিমানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পশ্চিমারা ইউক্রেনের যুদ্ধের গতি ত্বরান্বিত করার লক্ষ্যে ৬১টি এফ-১৬ যুদ্ধবিমান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

দেশটির বিমানবাহিনী বলেছে, নিহত তিন পাইলটের একজনের নাম জুস। আন্তর্জাতিক গণমাধ্যমে অসংখ্য সাক্ষাৎকার দেওয়ার পর সুপরিচিত হয়ে উঠেছিলেন তিনি।

টেলিগ্রামে নিজেদের অ্যাকাউন্টে দেওয়া বিবৃতিতে ইউক্রেনের বিমানবাহিনী বলেছে, আমরা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি। এটি আমাদের সবার জন্য বেদনাদায়ক ও অপূরণীয় ক্ষতি।

মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষের এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী।

প্রাথমিক তদন্তে যে তথ্য পাওয়া গেছে, তাতে বলা হয়েছে— উড্ডয়নের সময় তারা যথাযথ নিয়ম অনুসরণ করেনি। শুক্রবার ইউক্রেনের জাইটোমির ওব্লাস্টে বিমান দুটির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। রাজধানী কিয়েভ থেকে পশ্চিমে ১০০ কিলোমিটার দূরে এর অবস্থান।

ইউক্রেনের প্রেসিডেন্ট এক ভিডিওবার্তায় তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, যারা ইউক্রেনের আকাশ শত্রুদের হাত থেকে রক্ষায় কাজ করেছেন আমরা তাদের ভুলব না।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )