1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প, বললেন ‘দারুণভাবে জিতছি’ রংপুরের তারাগঞ্জে জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার ২ শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রাথমিক শিক্ষক নিয়োগে নিয়োগপত্র ও পদায়ন আদেশ জারির অনুমোদন ফেব্রুয়ারির মধ্যে বিশ্বজুড়ে তাপপ্রবাহে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর শঙ্কা মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর-লুটপাট, জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৪৪.২৭ শতাংশ ৭৪ বছর বয়সে যমজ সন্তানের মা, কীভাবে সম্ভব হলো? ঢাকার কারাগারে ২৪ দিনে ১০ বন্দির মৃত্যু, চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তারাগঞ্জে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাশেদুল আহসান খান বাবু

ওয়াগনারের কার্যক্রম আফ্রিকায় পরিচালনায় মনোনিবেশ করছিলেন প্রিগোজিন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ১১৩ জন দেখেছেন

বিমান দুর্ঘটনায় নিহত হওয়ার কয়েক দিন আগে ওয়াগনার বস মালিতে একদিনের ভ্রমণ করেছিলেন বলে মনে করা হচ্ছে। সেখানে তার ব্যক্তিগত সামরিক কোম্পানি ওয়াগনার ইসলামি জিহাদি গোষ্ঠীর বিরুদ্ধে সরকারি বাহিনীর সমর্থনে কাজ করে।

প্রিগোজিনের একদিনের সফরটি আরও একটি ইঙ্গিত দেয় যে, ইউক্রেন থেকে সরে আফ্রিকায় কার্যক্রম পরিচালনায় মনোযোগ দেওয়ার তীক্ষ্ণ প্রচেষ্টায় ছিলেন তিনি।

ফ্লাইট-ট্র্যাকিং ডেটায় দেখা যায়, রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয়ের একটি ইলিউশিন-৭৬ বিমান গত সপ্তাহের শেষের দিকে মস্কো ছেড়ে দামেস্ক হয়ে মালির রাজধানী বামাকোতে উড়ে যায়। বিমানটি শনিবার সেখানে পৌঁছায়। একদিন পর বিমানটি একই রুট দিয়ে সোমবার মস্কোর বাইরে ঝুকভস্কি বিমানবন্দরে পৌঁছায়।

ইলিউশিন-৭৬ তার ট্রিপ শেষ করার পরপরই মরুভূমিতে প্রিগোজিনের বক্তব্য দেওয়ার ভিডিও সামনে আসে।

ওপেন সোর্স গ্রুপ অল আইজ অন ওয়াগনারের বিশ্লেষকরা উল্লেখ করেছেন, যে পটভূমিতে তিনি তখন কথা বলছেন, সেখানে একটি পিক-আপ ট্রাক ছিল যা সাধারণত মালির সামরিক বাহিনী ব্যবহার করে। মরুভূমিতে দাঁড়িয়ে করা ভিডিওতে ওয়াগনার প্রধান বলেন, আফ্রিকাকে আমরা আরও স্বাধীন করছি।

প্রিগোজিন আরও বলেছিলেন, ‘আমরা কাজ করছি। তাপমাত্রা ৫০ ডিগ্রির বেশি। ওয়াগনার পিএমসি অনুসন্ধান ও পর্যবেক্ষণ কার্যক্রম চালাচ্ছে, সব মহাদেশে রাশিয়াকে আরও মহান করে তুলছে এবং আফ্রিকাকে আরও মুক্ত করে তুলছে।’

জঙ্গিগোষ্ঠী আইএসআইএস ও আল-কায়েদাসহ অন্যন্য গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ের কথাও জানান ওয়াগনার প্রধান। তিনি বলেন, আফ্রিকার জনগণের জন্য প্রশান্তি আর ন্যায়বিচার। আমরা আইএসআইএস, আল-কায়েদা ও অন্যান্য দুস্যদের জীবনকে দুঃস্বপ্নে পরিণত করছি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )