1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, আহত ৪০ রোগী বদরগঞ্জে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত খুলনায় ভোরে যুবককে গুলি করে হত্যা, হত্যাকারীদের ধরতে পুলিশের অভিযান জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ, দুর্ঘটনা কমাতে কার্যকর আইন ও সমন্বিত উদ্যোগের আহ্বান যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় নিহত মুরগির দোকানের কর্মচারী, আহত ভ্যানচালক সৌদি আরব ছাড়তে মার্কিন দূতাবাসের কিছু কর্মী ও তাঁদের পরিবারকে নির্দেশ হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ হুতিদের হামলায় সৌদি ছাড়ার প্রস্তুতি ধনীদের, ৫০ শতাংশের বেশি বেড়েছে ব্যক্তিগত উড়োজাহাজের ভাড়া পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার বাড়িতে অভিযান: ৮৫ জন গ্রেপ্তার, উদ্ধার মাদক সামান্য তারাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি দেলোয়ার হোসেন সরকারের মৃত্যু

রংপুর মেডিকেলে বিশেষ অভিযানে ৪ দালাল আটক

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ১৪১ জন দেখেছেন
চিকিৎসা সেবা অক্ষুন্ন রাখতে এবং দালাল মুক্ত করতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও রংপুর মেট্রোপলিটন পুলিশ। এসময় ৪ জন দালালকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
 বৃহস্পতিবার (২৪ আাগস্ট) দুপুর ১ টার দিকে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে আটক ৪ দালালের মধ্যে ২ জন নারী এবং ২ জন পুরুষ। এরমধ্যে পরশুরাম থানার খটখটিয়া দোলা পাড়ার মহসিনের মেয়ে জেসমিন(৩৫) কে ১৫ দিনের, পীরগঞ্জ উপজেলার রসুলপুর এলাকার আজগর আলীর মেয়ে মোছা: জেসমিন বেগমকে ১৫ দিনের, গংগাচড়া উপজেলার চেংমারী এলাকার নুর ইসলামের ছেলে শাকির হোসেনকে ৩ মাস এবং নগরীর ধাপ হাজিপাড়া এলাকার হোসেন আলীর ছেলে আতাহার আলী (২৮) কে ১ মাসের জেল প্রদান করা হয়। এছাড়াও দালাল চক্রের কাজে সহযোগিতার জন্য আরো দুইজনকে আটক করা হলেও পরবর্তীতে ১ জনকে ৫ হাজার টাকা জরিমানা ও অপরজনকে ৫০ হাজার টাকা বন্ডের মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেওয়ান আসিফ পেলে। তিনি জানান, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দালালদের দৌড়াত্ব বেড়ে যাওয়ায় এবং চিকিৎসা সেবাকে নির্বিঘ্নে করার জন্য এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। আটকদের বিভিন্ন মেয়াদে পেনাল কোর্ডের ২৯১ ধারায় সাজা প্রদান কর হয়।
এদিকে রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উৎপল কুমার রায় জানান, ইতিপূর্বে রংপুর মেট্রোপলিটন পুলিশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দালাল মুক্ত করতে অভিযান পরিচালনা করা হয়েছিল। পূণরায় সেই অভিযান শুরু করা হয়েছে। এটি অব্যাহত থাকবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )