1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, আহত ৪০ রোগী বদরগঞ্জে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত খুলনায় ভোরে যুবককে গুলি করে হত্যা, হত্যাকারীদের ধরতে পুলিশের অভিযান জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ, দুর্ঘটনা কমাতে কার্যকর আইন ও সমন্বিত উদ্যোগের আহ্বান যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় নিহত মুরগির দোকানের কর্মচারী, আহত ভ্যানচালক সৌদি আরব ছাড়তে মার্কিন দূতাবাসের কিছু কর্মী ও তাঁদের পরিবারকে নির্দেশ হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ হুতিদের হামলায় সৌদি ছাড়ার প্রস্তুতি ধনীদের, ৫০ শতাংশের বেশি বেড়েছে ব্যক্তিগত উড়োজাহাজের ভাড়া পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার বাড়িতে অভিযান: ৮৫ জন গ্রেপ্তার, উদ্ধার মাদক সামান্য তারাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি দেলোয়ার হোসেন সরকারের মৃত্যু

পাবনায় তিন কৃষকের কলাগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ১২৮ জন দেখেছেন

পাবনার ঈশ্বরদীতে ধারালো অস্ত্রের আঘাতে তিন কৃষকের ছয় বিঘা জমির কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের কুড়ুলিয়া গ্রামের সুইজগেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা চর কুড়ুলিয়া গ্রামের মৃত আত্তার মালিথার ছেলে আলাউদ্দিন মালিথার সাড়ে ৩ বিঘা, একই এলাকার মৃত সাবের মালিথার ছেলে সাকাত মালিথার দেড় বিঘা ও সদর উপজেলার হেমায়েতপুরের গাফুরিয়াবাদ এলাকার আলাই মল্লিকের ছেলে সেলিম মল্লিকের এক বিঘা জমির কলার গাছ কেটে নষ্ট করে দেয় দূর্বৃত্তরা।

বুধবার সকালে গ্রামের মাঠে কলার গাছগুলো কাটা দেখতে পান কৃষকরা। এতে ওই ৩ কৃষকের কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

ক্ষতিগ্রস্থ কৃষকরা জানান, মঙ্গলবার সারারাত বৃষ্টি হওয়ায় বুধবার সকালে তারা ক্ষেত দেখতে জমিতে যান। এ সময় কলার গাছগুলো কাটা দেখতে পান। কলার গাছগুলো ধারালো অস্ত্রে গোড়া থেকে কাটা হয়েছে। বিভিন্ন জনের কাছ থেকে ধার-দেনা করে কলার আবাদ করেছিলেন। কিন্তু শত্রুতার ধারালো অস্ত্রের কোপে তারা পথে বসে গেল।

ক্ষতিগ্রস্থ কৃষক আলাউদ্দিন মালিথা বলেন, কিছুদিন আগে আমাদের সঙ্গে একই এলাকার কিছু লোকের ঝামেলা হয়। আমার এক চাচা ও চাচাতো ভাইকে তারা কুপিয়ে হত্যার চেষ্টা করেছিল। বিষয়টি নিয়ে থানায় মামলাও হয়েছে। সেটি নিয়ে এলাকায় ঝামেলা চলছে। এর মাঝেই আমাদের কলার গাছগুলো কাটা হলো।

এ ঘটনায় বুধবার ক্ষতিগ্রস্ত ওই কৃষকদের পক্ষে আলাউদ্দদীন মালিথা বাদী হয়ে ১০ জনকে আসামি করে ঈশ্বরদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগের সত্যতা নিশ্চিত করে ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )